1 Answers
সফটওয়্যার ইন্জিনিয়ারের কাজ মূলত সফটওয়্যার বিষয়ক যাবতীয় কাজ ।
সফটওয়্যার প্রকৌশল হল এক ধরনের প্রকৌশল, যেটি সফটওয়ার নকশা, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ বিষয়ক । অর্থাৎ একজন সফট ওয়্যার ইন্জিনিয়ার কে সফটওয়্যার নকশা করতে হয়, তার উন্নয়ন করতে হয় এবং রক্ষাণাবেক্ষণ ও করতে হয় । এবার আমরা কিছু সঙ্গা দেখি তাহলে বিষয় টি আরো সহজ হবে বুঝতে ।
- সফটওয়্যার প্রকৌশল-এর প্রচলিত সংজ্ঞাগুলো হচ্ছেঃ "গবেষণা, নকশা, বিকাশ, এবং অপারেটিং সিস্টেম-ভিত্তিক সফটওয়্যার পরীক্ষা, কম্পাইলার, এবং নেটওয়ার্ক বণ্টন সফটওয়্যার, যা চিকিৎসা, শিল্প, সেনাবাহিনী, যোগাযোগ, বিমান চালনা, বাণিজ্যিক, বৈজ্ঞানিক, এবং সাধারণ কম্পিউটিং অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা";
- "বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞানের পদ্ধতিগত প্রয়োগ, পদ্ধতি, এবং নকশার অভিজ্ঞতা, প্রয়োগ, পরীক্ষা এবং সফটওয়্যার ডকুমেন্টেশন";
- "সফটওয়্যার -এর নিয়মতান্ত্রিক প্রয়োগ, সুশৃঙ্খল, গণনীয় পদ্ধতির প্রয়োগের মাধ্যমে উন্নয়ন, পরিচালনা, এবং রক্ষণাবেক্ষণ";
- "সফটওয়্যার উৎপাদনে সংশ্লিষ্ট সকল বিষয়ে একটি ইঞ্জিনীরিং শাখা";
- " একটি প্রতিষ্ঠিত এবং সুস্পষ্ট প্রকৌশল নীতিমালা, যার মাধ্যমে সুলভে প্রাপ্ত সফটওয়ার, যেটি বিশ্বস্ত এবং বাস্তব যন্ত্রে দক্ষতার সঙ্গে কাজ করে।"
3832 views
Answered