2 Answers
চর্যাপদ মূলত প্রাচীনতম পদের সংকলন। সাংকেতিক পদ্ধতিতে বৌদ্ধ সিদ্ধার্যগণ চর্যাপদের গীতিপদাবলি রচনা করেছিলেন।
3664 views
Answered
চর্যাপদ একটি গীতি সংকলন। এতে মোট ২৩ জন কবির মোট সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে। কীটদষ্ট না হলে ৫০ টি পদ হয়ত পাওয়া যেত। এর রচয়িতাগণ বৌদ্ধ ধর্মের সহজিয়া পথের অনুসারী। গীতগুলোতে ধর্মের সাধন প্রণালী ব্যক্ত হয়েছে। তবে পদকারেরা গূঢ় ধর্মতত্ত্ব বোঝাতে গিয়ে সমকালীন যে উপাদান উপকরণ ব্যবহার করেছেন তা মিলিয়ে চর্যায় একটি অখণ্ড সমাজচিত্র মেলে। চর্যাপদ গান হিসেবে রচিত। গানের মাধুর্য বাণীর উৎকর্ষে নয়, সুর লালিত্যে। কথা সেখানে গৌণ,সুরই মুখ্য। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র প্রকৃত সাহিত্য দলিল চর্যাপদ।
3664 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy