imo বিষয়ক।। ইমুতে দেখা যায় সবসময় কয়েকধরনের শেয়ার থাকে।কোনটা কি কি বলবেন একটু..?
একটা friends of friend. আরেকটা my story. আরেকটা explore. এখন এটা কেমনে করে।
আমার ইউটিউব চ্যানেল এর ভিডিও explore মাধ্যমে শেয়ার করব কেমনে?? বিস্তারিত বলুন।।
3227 views
1 Answers
আপনি কিছু শেয়ার করলে সেটা দেখতে পাবেন My Story তে। আর আপনার বন্ধুরা কিছু শেয়ার করলে সেটা তার নামে দেখতে পাবেন। কিন্তু একাধিক বন্ধুর শেয়ার থাকলে সবারটা একসাথে Friends নামে পাবেন। আর আপনার সরাসরি বন্ধু না কিন্তু বন্ধুর বন্ধুরা কিছু শেয়ার করলে সেটা পাবেন Friends of friends নামে।
আর Explore এ যে ঠিক কোনগুলো দেখায় সেটা নিয়ে আমি নিজেও confused. নেট ঘেটেছি কিছু পাই নি এই ব্যাপারে। আপনার friend circle এর কারো শেয়ার করা জিনিসই দেখানোর কথা।
এবার আসি কিভাবে আপনি Photo/ Video শেয়ার করবেন -
- সরাসরি imo তে গিয়ে Add story তে চেপে গ্যালারি থেকে ছবি এড করতে পারবেন। অথবা ছবি তুলে শেয়ার করতে পারবেন।
- আবার সরাসরি গ্যালারি থেকে কোন ছবির শেয়ারিং অপশনে গিয়ে imo তে শেয়ার করতে পারবেন।
- Youtube এর ভিডিও তে শেয়ার অপশন আছে। সেটার মাধ্যমেও imo তে স্টোরি শেয়ার করতে পারেন।
- এছাড়া friends রা কিছু শেয়ার করলে সেটাকেও আপনি শেয়ার আইকনে চেপে রিশেয়ার করতে পারেন।
শেয়ার করার সময় My Friends/ Friends of friends অপশন আসবে। আপনি যদি সকলের সাথে story শেয়ার করতে চান তাহলে Friends of friends সিলেক্ট করুন। ধন্যবাদ।
3227 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy