1 Answers

20 থেকে 25 হাজার টাকার মধ্যে ওয়ালটন ফ্রিজ খুব একটা খারাপ হবে না। তবে ওয়ালটনের ব্যাপারে কোন কিছুরই নিশ্চয়তা দেয়া যায় না। আমাদের ফ্যামিলিতে তিনটি ওয়ালটন ফ্রিজ কেনা হয়েছে। ভাইয়া একটি এবং দু বোন দুই টি। ভাইয়ার বাসার ফ্রিজটি ভালই চলছে। তবে দুবোনের মধ্যে ছোট বোনেরটা বছর দুয়েক ভাল চলার পর নষ্ট হয়ে গেছে এবং সার্ভিস করাতে ভালই হেনস্তা হতে হয়েছে। আর বড় বোনের টা এক বছর তো দূরে থাক, ছ মাসের মধ্যেই ডিস্টার্ব দেখা দিয়েছে নানা রকম এবং বারবার সার্ভিস করাতে হয়েছে। তবে ভাল অবস্থায় ফ্রিজ গুলো পারফর্মেন্স ভা্লই।  আপনি একবারে ক্যাশ পেমেন্টে ফ্রিজ কিনতে পারবেন এবং কিস্তিতেও কিনতে পারবেন। কিস্তিতে কিনলে 4500টাকার মতো বেশি পড়বে। আর ফ্রিজের সাথের গিফটগুলোও পাওয়া যায় না অনেক সময়। আর একবারে নগদ দিয়ে কিনে নিলে ভালই হয়। তবে প্রবলেম দেখা দিলে সার্ভিস করানো বেশ হেনস্তার। অনেক সময় ওদের সার্ভিস সেন্টারে নিয়ে দিয়ে  আসতে হয়। সেটা সেই রূপনগর। তবে আপনার এলাকা যদি কাছাকাছি হয় তাহলে সার্ভিসের হেনস্তাটা একটু কমই পোহাতে হবে।  আফটার অল,ফ্রিজগুলোর ডিজাইন ভাল এবং অল্পমূল্যে ওয়ালটন তুলনামূলক সার্ভিস একেবারে  খারাপ দেয় না।

3071 views Answered

Related Questions

Next steps