মেয়েদের মন কি চাই ? কেমন হলে মেয়েরা পছন্দ করবে ? বিস্তারিত বলুন ।
2991 views

5 Answers

আমার মতে এই রকম ছেলেদের মেয়েরা পছন্দ করে। সৎ সুদর্শন চাকরিজীবী ব্যবসায়ী ইত্যাদি

2991 views

মনের মানুষটি চকোলেট বয় হোক কিংবা মাচো ম্যান, মহিলাদের জন্য সেসবই হল গৌণ্য। আসলে পুরুষদের অন্য কয়েকটি বিষয়ই মহিলাদের বেশি আকর্ষণ করে। আপনি কি এখনও সিঙ্গল? তাহলে অবশ্যই জেনে রাখুন কীভাবে কোনও মহিলার মন জয় করা যাবে। গার্লফ্রেন্ড থাকলে বা সংসারি হলেও জেনে নিন কীভাবে পার্টনারকে সন্তুষ্ট রাখতে হবে। পোশাক নিয়ে কোনও মন্তব্য নয়: গার্লফ্রেন্ডকে নিজের পছন্দের মতো পোশাক পরতে দিন। যদি সেই পোশাকের প্রশংসা করতে পারেন তাহলে খুবই ভাল। তবে ভুল করেও নাক সিঁটকোবেন না। অনেকেই পুরুষেরই পোশাক নিয়ে নানা ছুৎমার্গ থাকে। যা একেবারেই পছন্দ নয় মহিলাদের। তাদের দাবি, তাঁরা যখন পুরুষের পোশাকে নাক গলান না, তখন উলটো দিক থেকে তেমনটাই আশা করেন তাঁরাও। মহিলার পেশাকে সম্মান করুন: আজকালকার মহিলারা পরনির্ভরতায় বিশ্বাসী নন। নিজের পায়ে দাঁড়িয়ে স্বাধীনভাবেই বাঁচতে ভালবাসেন। তাই পড়াশোনা, খেলাধুলো বা মডেলিং করে মনের মতো পেশাটি বেছে নন। প্রতিযোগিতার বাজারে একটি চাকরি পেতে কিংবা ব্যবসা করতে যথাসম্ভব পরিশ্রমও করেন। তাই স্বাভাবিকভাবেই তাঁরা আশা করেন সঙ্গীটি তাঁর পেশার প্রশংসাই করবেন। তাঁর সঙ্গে এ নিয়ে আলোচনাও করবেন। কর্মক্ষেত্রে কীভাবে আরও উন্নতি করা যাবে, সে বিষয়ে পরামর্শ দেবেন। কোনও পুরুষ ঠিক যেমন নিজের পেশাকে ভালবাসেন, তেমনই গার্লফ্রেন্ড বা স্ত্রীর পেশাকেও সম্মান করবেন। আবেগপ্রবণ হতে দ্বিধা করবেন না: এমন কোনও স্পর্শকাতর বিষয়, যা হয়তো আলোচনা করতে গিয়ে আপনার চোখে জল চলে আসতে পারে। আসলে আসুক। লজ্জা পাবেন না, প্রিয়জনের থেকে তো কিছু লুকোনোর নেই। তাই আপনি যদি পার্টনারের সঙ্গে মন খুলে কথা বলেন আর তাতে আবেগপ্রবণ হয়ে পড়েন, তাতে খুশিই হন মহিলারা। অতীত ঘাঁটবেন না: পার্টনারের অতীত নিয়ে অযথা জলঘোলা করলে সম্পর্কে বোঝাপড়ার অভাব হতে পারে। তাই যা হয়ে গিয়েছে, তা নিয়ে মাথা ঘামাবেন না। বরং আগামী দিনগুলি কীভাবে সুন্দর করা যায়, তা ভাবুন। জোর করবেন না: মহিলা যে কাজটি করতে ইতস্তত বোধ করেন, তা নিয়ে জোর করবেন না। বিশেষ করে যৌনজীবনের ক্ষেত্রে। নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে কে-ই বা ভালবাসে! অকারণ সন্দেহ: কর্মক্ষেত্রে ওই ব্যক্তিটি কে? কিংবা ওই বন্ধুর সঙ্গে এত ঘনিষ্ঠতা কেন? এসব প্রশ্ন করে নিজের মনকে অকারণ উত্তেজিত করে তোলার মানেই হয় না। অকারণ সন্দেহ বা রাগ করা কোনও মহিলাও পছন্দ করেন না। পরস্পরের প্রতি ভালবাসা আর বিশ্বাসটাই প্রয়োজন। পার্টনারের পরামর্শও নিন: কাজ কিংবা পারিবারিক ক্ষেত্রে কোনও বিষয়ে সমস্যায় পড়লে পার্টনারের সঙ্গে আলোচনা করুন। তাঁর মতামত শুনুন। পরামর্শ নিন। তারপর নিজের মতো করে সিদ্ধান্ত নিতেই পারেন। এতে মহিলাকে সমান গুরুত্ব দেওয়া হয়। মিথ্যে বলবেন না: একটা কথা চাপার জন্য আর পাঁচটা মিথ্যে কথা বলা কখনওই বুদ্ধিমানের কাজ নয়। তাই সত্যি কথাটা সবার আগে আপনার মুখ থেকেই শুনতে চান আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ড। এতে সম্পর্কের মধ্যে বিশ্বাস বাড়ে। অন্যকে সম্মান: রেস্তরাঁয় খেতে গিয়ে ওয়েটারকে সিটি বাজিয়ে ডাকার অভ্যেস অনেক পুরুষেরই আছে। কিন্তু সাধারণত মহিলাদের তা অপছন্দ। তাঁর প্রিয় পুরুষ সমাজের প্রত্যেকটি সাধারণ মানুষকে সম্মান দিয়েই যেন কথা বলেন, এমনটাই চান মহিলারা। সারপ্রাইজ দিন: বাঁধাধরা জীবনযাপনের মধ্যে একটু টুইস্ট না হলে একঘেয়ে লাগাটা স্বাভাবিক। তাই গার্লফ্রেন্ডের মুখে নতুন করে হাসি ফোটাতে মাঝে মধ্যে সারপ্রাইজ দিতেই পারেন। তবেই না আপনিও পার্টনারের থেকে সারপ্রাইজ আশা করতে পারেন।

2991 views

আপনাকে হতে হবে smart আর তার সাথে বেশি বেশি মিশবেন । তার সামনে hero এর মতো অভিনয় করবেন।

2991 views

আপনি আপনার জীবন সঙ্গীকে অনেক বেশী গুরুত্ব দিতে হবে, সে কি খেতে পছন্দ করে এবং তার পছন্দগুলো কি সেগুলো জানতে হবে। আপনার জীবন সঙ্গীর এবং তার রান্নার প্রশংসা করবেন, রান্নাটি খারাপ হলে প্রশংসা করবেন তার ছোট ছোট ভুল গুলো ধরবেন না ধরলেও সবার সামনে না, তাকে আলাদা করে বোঝাবেন এবং তাকে সবার সামনে বকা বা জোড় গলাই কথা বলা থেকে বিরত থাকুন। এবং জীবন সঙ্গীকে কখনো বাজে কথা বলবেন না

তার পরিবারকে তুচ্ছ মনে করবেন না, তার পরিবারকে কখনো বাজে কথা বলবেন না, তাদের খোজ খবর নিবেন, তার বাবা-মা কে আপনার বাবা-মা মনে করবেন। আপনার মনের মানুষটিকে বুঝতে শিখুন এবং মনের মানুষটিকে সারপ্রাইজ দিন ঘন ঘন, সেটা যে দামি/ খুব দামি হতে হবে এরকম না। মেয়েরা সারপ্রাইজ পেতে পছন্দ করে। তার জন্য সময় দিন ও আলাদা কিছু করুন, ঘুরতে বের হন, বৃষ্টিতে একসাথে ভিজুন। এবং অদ্ভুত কিছু করুন, তার বাসার কাজে হেল্প করুন এবং আপনি কোনো একদিন তার সাথে রান্নাও করলেন। তার জন্য একটু আবেগপ্রবণ হওয়াই যাই!

শুভ কামনা আপনার জন্য!

2991 views

জেনে নিন কেমন ছেলে মেয়েরা পছন্দ করে ✯ মানসিকভাবে শক্ত: মনে করুন মেয়েটার আঙ্গুল কেটে গেলো! অনেক ভালোবাসেন বুঝাতে, আপনি কেঁদে কেটে তাকে রিকশা করে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। এবং চিন্তায় পাগলপ্রায়।মেয়েটা যদি খুব বেশী আহ্লাদী না হয়, সে এটা পছন্দ করবে না। বেশীরভাগ মেয়েরাই পছন্দ করে না। মেয়েরা সাধারণত শক্ত মানসিকতার, মনোবল সমৃদ্ধ পুরুষ পছন্দ করে। তবে তাই বলে, আপনি যে তাকে ছুড়ে ফেলবেন তাও না। বরং নিজের জানা প্রাথমিক চিকিৎসা দিন, অবস্থা গুরুতর হলে বা ইনফেকশনের সম্ভাবনা থাকলে হাসপাতালে নিয়ে যান। ✯ প্রচন্ড হ্যাংলা বা শুকনা মেয়েরা খুব একটা পছন্দ করেনা। তবে বেশীরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্য মেয়েদের কাছে খুব বড় একটা ব্যপার না। কিন্তু, শতকরা আটাত্তর ভাগ মেয়ে শক্ত-সামর্থ্য এবং পেশীবহুল পরুষ পছন্দ করে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অবশ্য সেটা অতো জরুরী নয়। ✯ সুক্ষ্ণ রসবোধ থাকা মেয়েরা পছন্দ করে। তবে হ্যাংলা নয়। গম্ভীর মুখে সাধারণ কথায় যিনি অন্যদের হাসিতে লুটোপুটি খাওয়াতে সক্ষম, মেয়েরা তাদেরই পছন্দ করে। তবে তার মানে এই নয় যে, আপনি কথায় কথায় জোকস বলা শুরু করবেন। বেশীর ভাগ মেয়েই এটা তেমন একটা পছন্দ করে না।✯ গাম্ভীর্য্য বলতে বেশীর ভাগ ক্ষেত্রে মানুষ বোঝে মুখ গোমড়া করে থাকা। মোটেই তা নয়। মেয়েরা সাধারণত ছেলেদের গাম্ভীর্য্য পছন্দ করে যখন ছেলেটাকে তার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়।কখনোই বান্ধবীদের সাথে সুক্ষ্ণ রসবোধে মেতে উঠবেন না। হাসির কিছু হলে মুচকি হাসুন। কিন্তু কখনোই তাদের হাসানোর জন্য রসবোধে মেতে উঠবেন না।

2991 views

Related Questions