নতুন পাসপোর্ট করতে চাই?

পাসপোর্ট বানাতে চাচ্ছিলাম।কিন্তু একটা বিষয় ভেবে পাচ্ছিনা,পাসপোর্ট টা অনলাইনের মাধ্যমে নিজে করবো নাকি দালালের মাধ্যমে করাবো?যারা ইদানিং পাসপোর্ট বানিয়েছেন তারা দয়া করে জানান।নিজে করলে ৩৫০০টাকার মত লাগে,কিন্তু দালালকে দিয়ে করাতে প্রায় ৫থেকে সাড়ে ৫হাজার নিবে।তো কিভাবে করালে ভালো হয়??বিস্তারিত জানাবেন প্লিজ। অগ্রিম ধন্যবাদ রইলো।
2599 views

1 Answers

সম্পূর্ণ নিজে যদি পাসপোর্ট করতে চান তাহলে অনেক হয়রানির শিকার হতে হবে। যেমন ব্যাংকে লাইন ধরে টাকা জমা, লাইন ধরে পাসপোর্ট ফরম জমা, লাইন ধরে ছবি তোলার তারিখে গিয়ে ছবি তোলা, পাসপোর্ট রেডি হলে আবার গিয়ে আনা এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য বেশি টাকা দেওয়া ইত্যাদি। হিসাব করে দেখলে বুঝতে পারবেন নিজে করতে গিয়ে আরো টাকা বেশি খরচ হয়েছে। নিজেকেও বার বার সময় দিতে হয়েছে। তাই দালাল দিয়ে করতে পারলে ভালো এতে লাইন ধরে টাকা জমা, ছবি তোলা ও ফরম জমা আসা যাওয়ার গাড়ি ভাড়া, পুলিশ ভেরিফিকেশনের বেশি টাকা খরচ ইত্যাদি থেকে বেঁচে যাবেন। তবে নিজে যদি করেন তাহলে অন্তত অভিজ্ঞতা হবে।

2599 views Answered

Related Questions

Next steps