3 Answers

রাষ্ট্রের প্রামাণ্য সংজ্ঞাঃ

বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। যথা:

রাষ্ট্রপতি উইলসন এর ভাষায় "কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে সংগঠিত কোন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।

রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল বলেন: রাষ্ট্র হলো কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন।

অধ্যাপক আলমন্ড ও কোলম্যান বলেন: রাষ্ট্রকে রাজনৈতিক ব্যবস্থা হিসেবে অভিহিত করেছেন।

তাঁদের ভাষায় " the political system is the legitimate order maintaining or transforming system in the society."

ওপেনহেইম এর মতে, "কোন জনসমষ্টি এর নিজস্ব সার্বভৌম সরকারের অধীনে কোন দেশে স্থায়ীভাবে বসবাস করলে তাকে রাষ্ট্র বলে।"

অতএব, রাষ্ট্র হচ্ছে সমাজের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান। যার নিজস্ব ভূখণ্ড,সরকার,জনগণ ও সার্বভৌমত্ব রয়েছে।
3123 views Answered
রাষ্ট্রের কয়েকটি প্রামাণ্য সংজ্ঞাঃ
রাষ্ট্র বলতে এমন এক রাজনৈতিক সংগঠনকে বোঝায় যা কোন একটি ভৌগোলিক এলাকা ও তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে। রাষ্ট্র সাধারণত একগুচ্ছ প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে ওঠে। এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট ভৌগোলিক সীমার ভেতর বসবাসকারী সমাজের সদস্যদের শাসনের জন্য নিয়ম-কানুন তৈরি করে।
ম্যাক্স ওয়েবারের প্রভাববিস্তারী সঙ্গানুযায়ী রাষ্ট্র হচ্ছে এমন এক সংগঠন যা নির্দিষ্ট ভূখন্ডে আইনানুগ বলপ্রয়োগের সব মাধ্যমের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ রাখে, যাদের মধ্যে রয়েছে সশস্ত্রবাহিনী , নাগরিক , সমাজ, আমলাতন্ত্র, আদালত এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।
পরিশেষে, রাষ্ট্র সেইসব শাসনতান্ত্রিক প্রতিষ্ঠান ও তাদের সহযোগী প্রতিষ্ঠানসমূহকে বোঝায় যাদের একটি নির্দিষ্ট এলাকা ও জনগণের উপর সার্বভৌম কর্তৃত্ব আছে।

সূত্ত-wikipedia
3123 views Answered

রাষ্ট্রপতি উইলসন এর ভাষায় "কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে সংগঠিত কোন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল বলেন: রাষ্ট্র হলো কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন। ধন্যবাদ

3123 views Answered

Related Questions

Next steps