বিজ্ঞানের সংজ্ঞা?

বিজ্ঞান কী? বিজ্ঞানের কোনো প্রামাণ্য সংজ্ঞা অাছে কী? থাকলে উল্লেখ করুন।
3571 views

4 Answers

বিজ্ঞান এর অর্থ বিশেষ জ্ঞান। তবে  বিজ্ঞান বিষয়টা বিস্তৃত। এর সজ্ঞাটা এমন হতে পারে,  পর্যবেক্ষণ, পরীক্ষা, নিরীক্ষা দ্বারা বাস্তবসম্মত অভিজ্ঞতা সমৃদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে।

3571 views Answered

‘বিজ্ঞানের’ সংজ্ঞা নির্নয়ে গত বছরের পুরোটা পার করেছেন ব্রিটিশ সায়েন্স কাউন্সিলের বিজ্ঞানীরা। জানালেন, তারাই বিজ্ঞানের প্রথম ‘অফিসিয়াল ডেফিনেশন’ বা স্বীকৃত সংজ্ঞা দিয়েছেন। একবছরের সাধনার এ ফলাফল ‘প্রাকৃতিক ও সামাজিক বিশ্বকে বোঝার জন্য প্রমাণ নির্ভর নিয়মতান্ত্রিক উপায়ে জ্ঞানের অনুসন্ধানই বিজ্ঞান।’ এক বছরের জন্য খুব একটা খারাপ নয়। তবে কেন এত ঘটা করে নতুন করে সংজ্ঞায়িত করা হচ্ছে বিজ্ঞানকে? ‘এ সংজ্ঞা বিশুদ্ধ বিজ্ঞান ও ছদ্মবিজ্ঞানের পার্থক্য বুঝিয়ে দেবে’, বললেন কাউন্সিল প্রধান। সংজ্ঞা দেখে ইমপেরিয়াল কলেজের শিক্ষক জানালেন, শুধু আবিস্কার নয় বিজ্ঞানকে জ্ঞানের প্রকৃতি সম্পওর্কেও ধারণা দিতে হবে। সংজ্ঞার প্রশংসা করেছেন এসি গ্রেইলিং নামের দার্শনিক। বললেন, বিজ্ঞানকে সংজ্ঞায়িত করার জন্য ‘নিয়মতান্ত্রিক’ ও ‘প্রমাণ’ শব্দ দুটো দরকার ছিল। ফলে এটি পুরোপুরি সফল হয়েছে। [collected ]

3571 views Answered

বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। এর ইংরেজি প্রতিশব্দ science। মানুষের যে জ্ঞানের মাধ্যমে অভিনব আবিষ্কার সম্ভব হয়েছে তাকে বিজ্ঞান বলে।

3571 views Answered

বিজ্ঞান হলো মানুষের অর্জিত এক বিশেষ জ্ঞান। অথাৎ কোন বিষয় বা বস্তু পরিক্ষা-নিরিক্ষা ও পর্যবেক্ষন করে প্রাপ্ত ফল/ জ্ঞানকে বিজ্ঞান বলে

3571 views Answered

Next steps