আমার ডাচ বাংলা মোবাইল একাউন্টের পিন?
আমার ডাচ বাংলা মোবাইল একাউন্টের পিন নম্বার মনে নেই এমনকি কোথাও লিখেও রাখিনি । এখন আমি কিভাবে পিন নাম্বারটি কিভাবে রিকভার করতে পারব কেউ সাহায্য করুন ।
2862 views
2 Answers
আপনি ১৬২১৬ এ কল দিয়ে সমস্যার কথা বলুন।কিছু তথ্য জানতে চাইবে সেগুলো সঠিকভাবে বলুন ঠিক হয়ে যাবে।
2862 views
Answered
আপনি 16216 এ কল করুন তারপর তারা আপনার কাছে কিছু তথ্য চাবে যেমন
- কার নামে একাউন্ট
- তার আইডি কার্ড এর নাম্বার
- সে আপনার কে হয় (যদি নিজের নামে খোলা না হয়ে থাকে)
- লাস্ট কখন ঐ পাসওয়ার্ড ইউস করেছেন
- লাস্ট কবে টাকা তুলেছেন বা পাঠিয়েছেন এরকম যেকোন তথ্য এবং সঠিক সময় । কোনো তথ্য ভুল দিলে আপনার একাউন্ট আর ফিরে পাবেন না ।
- এরপর আপনার দেয়া তথ্য তারা চেক খরবে ভেরিফাই করবে সঠিক হলে 24 ঘন্টার মধ্য তারা নিজেরাই আপনাকে ফোন দিবে এবং নতুন পাসওয়ার্ড দিতে বলবে । ধন্যবাদ চিন্তা করবেন না আমার সাথেও এমন হয়েছিল । ধৈর্য ধরুন এর থেকে আপনি দ্রুতই পরিত্রাণ পাবেন ।
2862 views
Answered