আইটি ইন্সটিটিউট শিক্ষকরা ছাত্রের দিকে প্রতি হিংসুট হয়ে থাকেন কেন?
1 Answers
আসলে একটা মানুষের লেভেল বোঝা যায় তার আচার, আচরণ, শালীনতা বোধ আর মানুষকে Impress করার দক্ষতা দেখে। জানিনা আপনি কেন বিশেষ করে IT Institute এর শিক্ষকদের এমন ভাবছেন। হয়ত তাদের বদ আচরণই আপনাকে এমনটা ভাবিয়েছে।
সব সময় মনে রাখবেন ফাটা বাঁশ বেশি বাজে। আপনার/ আপনাদের সাথে যদি কোন শিক্ষক/ শিক্ষকরা সব জান্তা ভাব করে থাকেন আর কারণে অকারণে আপনার/ আপনাদেরকে তিরস্কার করে থাকেন তাহলে বলে দিলাম (আপনি লিখে রাখুন আমার কথাটা) নিজের/ নিজেদের দূর্বলতা ঢাকবার জন্যই সে/ তারা এমনটি করে। যাতে আপনি তার/ তাদের সাথে Free হতে না পারেন। আর কোন জটিল প্রশ্ন করে তাকে বিপদে না ফেলেন!
আইটি সেক্টর হল সেই সেক্টর যে সেক্টরকে আপনি জলবায়ুর সাথে তুলনা করতে পারবেন না। এটা হল আবহাওয়ার মত। ক্ষণে ক্ষনে অনেক আপডেটেড জিনিস পত্র এখানে বাতিল হয়ে যায়। আপনার পিসিতে 4GB RAM আছে DDR 3 মডেলের। হয়তো আপনি জানেনই না আগামী সপ্তাহে DDR 3 মার্কেট আউট হয়ে যাবে।
কাজেই এই রকম একটা অস্থির সেক্টরে থেকে যারা ভাল জানার অথবা বোঝার বাহাদুরি করে আমার মতে তারা এখনো এই সেক্টরের কিছুই বোঝেনি। বুঝলে এমনটা করতে পারতো না।
আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ।