5 Answers
ডায়েট বা ব্যায়াম স্বাস্থ্য ভালো রাখার জন্য জরুরি। এর থেকেও জরুরি সুখী থাকা। তবে কোনো কারণে যদি মন খারাপ থাকে বা নিজেকে সুখী না মনে হয় তবে চিন্তিত হবেন না। ভাবুন সময়টি যদিও চাপের, তবে হঠাৎ মজার কিছু ঘটবে, ভালো কিছু হবেই আপনার জীবনে। এমন আশার কথা শুনিয়ে ইয়াহু হেলথ বাতলে দিয়েছে দ্রুত মন ভালো করার কিছু উপায়।
১. খেলা করুন (তবে ফোনে নয়)
পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হোন, পাশাপাশি কিছু বন্ধুকে দাওয়াত করুন। এরপর সবাই মিলে মজাদার কোনো খেলা খেলুন। ভালো বন্ধুদের সঙ্গ আপনার সময়গুলোকে আনন্দে ভরিয়ে তুলতে সাহায্য করবে।
২. হাঁটতে বেরিয়ে যান
ঘরে যদি কিছু করার না থাকে, তবে মন ভালো করতে হাঁটতে বেরিয়ে যান। বাইরের তাজা হাওয়া আপনার মনকে সতেজ করবে।
৩. বন্ধুদের ফোন করুন
ম্যাসেজ করবেন না, বন্ধুর সঙ্গে ফোনে কথা বলুন। তাঁকে বলুন আপনার কষ্টের কথা। পরামর্শ চাইতে পারেন তাঁর কাছ থেকে।
৪. নতুন কিছু করুন
নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে যান। নতুন কিছু করুন। জিমে ভর্তি হোন বা রান্নার ক্লাসে ভর্তি হোন। আগামীকাল সকালে উঠে নতুন কী করবেন তাঁর পরিকল্পনা করুন।
ভাল লাগা না লাগা মন ও শরীরের সুস্থ্যতার উপর নির্ভর করে। আপনার শরীরন অসুস্থ্য থাকরে ডাক্তারের স্মরনাপন্ন হন,আর মনের উৎকর্ষতার জন্য ভালভাবে ওযুসহ পাঁচ ওয়াক্ত নামায জামাতে পড়ুন। কুরআন পাঠ করুন অর্থসহ। সবর্কদা জিকিরে থাকুন , ভাল লাগবে।
আপনার কিরকম লাগে,
আপনার উচিত খুবই তারাতারি একজন ভালো চিকিৎসক এর এর কাছে যাওয়া। কেন না অনেক সময় ছোট জিনিস কাউ কে বলালা যায় না শুধু লজ্জার কারনে। আর এটা জন্য ভবিষ্যৎ আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। তাই যত তারাতারি পারেন একজন ভালো চিকিৎসক এর পরামর্শ নেন। আশা করি আপনার জিবন টা সুন্দর হবে। দোয়া করি আপনার জিবনটা সুন্দর হোক আল্লাহ আপনাকে হেফাযত করুক।
ভাই এ সমস্যা কতটা প্রকট ফেসবুকে ঢুঁ মারলে বোঝা যায়____ আমার কয়েকটি টিপস আপনার জন্য____ * যে কাজটি করতে ভালো লাগছে না, আপাতত সেটা করবেন না। মন ভালো থাকলে কাজটি এমনিতেই ভালো হবে। * পরিবারের সদস্যদের সঙ্গে রাগ না করে তাঁদের বুঝিয়ে বলুন। * বন্ধুমহলেও রাগ না করে তাঁদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারেন, হয়তো আপনার এমন আচরণে বন্ধুরাও অনেকটা দূরে সরে গেছেন। সেই দূরত্বটা নিজে থেকেই কমিয়ে আনার চেষ্টা করুন। * সঠিক সময়ে খাবার এবং ঘুমের অভ্যাস করুন। খাবার তালিকায় সবজি এবং যথেষ্ট পরিমাণে পানি রাখুন। আর ঘুমটা হতে হবে কমপক্ষে ৬ ঘণ্টার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy