সে কি সারা জীবন ভালো হয়ে চলবে?
বিয়ে হয়েছে প্রায় চার মাস। বিয়ের আগে কখনও প্রেমের সম্পর্কে কারো সাথে জড়াই নি। বিয়ের আগে প্রায় একবছর একটা ছেলে আমার জন্য অপেক্ষা করেছে। আমাকে ভালোবাসে বলে পরিবারের চাপেও অন্য জায়গায় মেয়ে দেখতে যায় নি বলে। আমি আর ও এক অফিসেই চাকরী করি। আমার পরিবার রাজি না থাকলেও পরবর্তীতে আমাদের পরিবারের সম্মতিতেই বিয়েটা হয়। বিয়ের আগে তার সাথে কখনও রিকশায় ঘুরা, আড্ডা দেওয়া বা ফোনেও ঠিকমতো কথা হতো না। ভালো সেজে ও আমার মন জয় করে নিয়েছিল। বিয়ের এক সপ্তাহ না যেতেই জানতে পারি ওর সাথে আরো দুইটা মেয়ের শারীরিক সম্পর্ক ছিল। ও তাদের বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। এমনকি বিয়ের পরেও তাদের সাথে যোগাযোগ রেখেছে। সবাই সবকিছু জানার পরেও সে অস্বীকার করে। একসময় কিছু বিষয় স্বীকার করে। পরিবারের চাপে সে এখন ওই মেয়েদের সাথে যোগাযোগ বন্ধ করেছে এবং বলেছে সে আর তাদের সাথে কখনও যোগাযোগ করবে না। আমি তাকে একটা কথা বারবার বলি কওনও আমার সাথে মিথ্যা বলবে না। তার বোনের ইনবক্স চেক করে দেখি ও আমাদের বিয়ের আগে ওর বোনকে কয়েকটা মেয়ের ছবি পাঠিয়েছিল। কিন্তু সে আমাকে বলেছিল শুধু আমাকেই ভালোবাসে এবং বিয়ে করতে চায়। কিন্তু সে এখনও আমার সাথে কিছু বিষয় নিয়ে মিথ্যা বলে। সে কি সারা জীবন ভালো হয়ে চলবে কিনা বুঝতে পারছি না।
1 Answers
আসলে মানুষের মন বোঝা খুবই কষ্টকর। তবে আপনি চেষ্টা করে যান তাকে আপনার দিকে আনতে। তাকে বুঝান। তাকে ভাবাসা দিন যে সে অন্যদের থেকে আপনাকে ভালবাসে। একটা মেয়ে ইচ্ছা করলে একটা ছেলেকে খারাপ পথ থেকে ভাল পথে নিয়ে আসতে পারে আর আপনি সেভাবেই চেষ্টা করতে থাকুন। আমার মনে হয় সে ইচ্ছকৃত ভাবে ফিরে আসবে না তারে ভালবাসা ভাল ব্যবহার দিয়ে ফেরাতে হবে। হয়তো আপনার ভালবাসা পেয়ে সারা জীবন ভাল হয়ে থাকতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy