1 Answers

কাবা ঘর স্বর্ণের তৈরি নয়। একে আচ্ছাদিত করা রাখা চাদর যাকে গিলাফ বলা হয় সেট্র ওপর স্বর্ণ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ,  আল্লাহু জাল্লে জালালুহু, সুবহানাল্লাহু ওয়া বেহামদিহি, সুবহানাল্লাহিল আযিম এবং ইয়া হান্নান, ইয়া মান্নান লেখা আছে। এতে রয়েছে ১৫ কিলোগ্রাম স্বর্ণ। 

কুরাইশ বংশের প্রতিষ্ঠাতা হলেন ফিহর যার আরেকটি নাম কুরাইশ। খ্রিষ্টপূর্ব ২০০ অব্দে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর সন্তানাদিই বহু শাখাপ্রশাখায় বিভক্ত হয়ে মক্কায় বিস্তার লাভ করতে থাকে। আরো কিছু শক্তিশালী গোত্র থাকলেও কাবা তত্ত্বাবধায়ক হিসেবে কুরাইশ বংশই ছিল। কালক্রমে হযরত কুরাইশের ষষ্ঠ অধঃস্তন হযরত কুশাই এর হাতে সমস্ত মক্কার নেতৃত্ব চলে আসে। সঠিকভাবে সাল নির্ণয় না করা গেলেও এ থেকেই কুরাইশ কর্তৃক মক্কা শাসন শুরু হয়। পরবর্তীতে ভাতৃকলহের কারণে কুরাইশ বংশ বিভিন্ন অংশে বিভক্ত হয়ে পড়ে।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ফেসবুক

3033 views Answered

Related Questions

Next steps