অনেক দিন থেকে ভাবছি বিস্ময় তে আমার এই ব্যাপার টা বলব।আজ বললাম।দয়া করে মনোযোগ দিয়ে পড়ে উত্তর দিবেন?
1 Answers
ইসলামিক নিয়ম অনুযায়ী আপনার উচিৎ হবে মেয়ে মানুষের কাছ থেকে দূরে থাকা। আর মুসলমান হিসেবে আপনার এটা মানতেই হবে।
আল্লাহ আপনার জন্য সঠিক সময়ে সঠিক জীবনসঙ্গী ঠিক করে রেখেছেন। যদি এই মেয়েকেই আপনার ভাগ্যে লেখা থাকে তবে আপনি তাকে পাবেন। আর অন্য কাউকে লেখা থাকলে একে কিছুতেই পাবেন না। কাজেই এই বয়সে এসব করে মানসিক আঘাত না নেওয়াই আপনার জন্য better.
আর পৃথিবীতে সবাই কি সব কিছু পায় বলেন? দুনিয়াটা একটা না পাওয়ার যায়গা। অনেক কিছু পাবার পরও আমাদের মনে হবে কিছুই পেলাম না। আর সেজন্যই সব পেতে হলে আপনাকে বেহেশতে যাওয়া ছাড়া উপায় নেই।
আল্লাহ্র নির্দেশিত পথে চলুন। আর তাকে যদি ভুলতে না ই পারেন তাহলে আল্লাহ্র হাতে ব্যাপার টি ছেড়ে দিন। আল্লাহ্র কাছে তাকে চান। আল্লাহ যা ঘটাবেন সেটার উপর ভরসা রাখুন। পাবেনই এমনটা মনে করবেন না।
আর দুনিয়ার জীবন অত্যন্ত ক্ষুদ্র। এই জীবনের কথা ভেবে আপনি কেন অনন্তকালের জীবন নষ্ট করবেন? বিবাহিত স্ত্রী ছাড়া যদি অন্য কারো সাথে সম্পর্ক গড়েন সেটা হবে বিরাট গুনাহর কাজ। আমার পরামর্শ থাকবে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। ধৈর্য ধরুন। ইবাদাত ঠিক রাখুন। আল্লাহ্র সৃষ্টির সাথে ভাল আচরণ করুন। আল্লাহ আপনাকে দেখবেন আমার বিশ্বাস।
জানিনা আমার কথাগুলো আপনার কাজে আসবে কিনা অথবা মানতে পারবেন কিনা। কিন্তু আপনার জন্য আমার শুভ কামনা থাকবে। ভাল থাকুন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy