গ্রাম্য জীবন নয় শহুরে জীবনই উত্তম!?

এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা চাই...
4762 views

4 Answers



সভ্যতা গড়ে উঠেছিল শহরকেন্দ্রিক হয়ে, আর তাই শহরে সংযোজিত ছিল মানুষের জন্য সর্বোচ্চ সুবিধা। শহরে উন্নত জীবন যাপনের জন্য সব ধরণের সুযোগ সুবিধা রয়েছে। শিক্ষার জন্য রয়েছে নামি দামি সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। চিকিৎসার জন্য শহরে রয়েছে অগণিত হাসপাতাল, ক্লিনিক যা মানুষকে সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা দিয়ে থাকে। প্রচীনকাল থেকেই ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত শহর। গ্রাম থেকে বহু মানুষ এখনো শহরে আসে জীবিকার সন্ধানে। কর্মব্যস্ততার কারণে মানুষ এখানে ছোট ছোট কাজের জন্য অপরের শরণাপন্ন হচ্ছে। ফলে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্র। অফিস, আদালত, কলকারখানাগুলো শহরে অবস্থিত হওয়াতে চাকুরির অন্যতম স্থান হিসেবেও বিবেচিত হয় শহর। গ্রামীণ কৃষির বাজার বলা হয় শহরকে। গ্রাম থেকে কৃষকরা ভালো দামের আশায় তাদের পণ্য নিয়ে আসেন শহরে। শহরে রয়েছে বিদ্যুৎ, যা সভ্যতাকে আলোকিত করেছে। দ্রুত যাতায়াতের জন্য রয়েছে মোটরযান, রেলগাড়ি এবং উড়োজাহাজ। পাকা দালানকোঠা, রাস্তাঘাট এবং রঙ-বেরঙের বিজলী বাতি শহুরে জীবনকে করেছে দৃষ্টিনন্দন। শহরের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে হাতের নাগালেই সব কিছু পাওয়া যায়।
4762 views Answered

গ্রামীন জীবনের চেয়ে শহরের জীবন উত্তম। এই বিষয়ে দুটির সুবিধা-অসুবিধা আলোচনা করতে হবে। তারপর বুঝা যাবে। তে এবার দেখুন। নগর জীবনের বিপরীতে গ্রামীণ জীবনের আলোচনা একটি চিত্রাকর্ষক আলোচনা। "মানুষ নির্মাণ করেছে নগর, আর ঈশ্বর নির্মাণ করেছে দেশ/গ্রাম।" - এটি একটি প্রাচীন প্রবাদ। আমরা যদি শান্তিতে বাস করতে চাই তাহলে সবচেয়ে বেশি কাঙ্খিত হবে গ্রামীণ জীবন। গ্রামীণ জীবনের অর্থ হচ্ছে বসবাস করা। শহরের সর্বদা যে কোলাহল বিরাজ করে গ্রাম তা থেকে মুক্ত। নগরজীবনের অর্থ হচ্ছে শহরে বসবাস করা। এখানে মানুষ সর্বদাই নিজ নিজ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাক - তারা অন্যদের দিকে তাকাবার কোন সময় কখনো পায় না। গ্রামীণ জীবনে অনেক সুবিধা আছে, আবার অনেক আসুবিধাও আছে। গ্রামীণ জীবনে মানুষে মানুষে শত্রুতার সৃষ্টি হয় না। এখানকার জীবন সম্প্রীতিপূর্ণ সহ-অবস্থানের জীবন। এখানে মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে এবং পাখির কণ্ঠে কণ্ঠে মিলিয়ে গান গাইতে পারে। গ্রামীণ জীবন খুব বিরল। এখানে শহরের উদ্বেগ উৎকণ্ঠা নেই। বাকিটুকু মন্তব্যে দেখুন.....

4762 views Answered

শহরের সুবিধাগুলো হলো ১। সব জায়গায় বিদ্যুত রয়েছে। ২। মানুষগুলো সভ্য ৩। আমাদের দেশের অনেক মানুষ জীবাকার জন্য শহরে গিয়ে কাজ করে থাকে। ৪। শহরে যোগাযোগ ব্যবস্থা ভালো। ৫। খুব দ্রুত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে নিয়ে যাওয়া যায়। এই পয়েন্টগুলো নিতে পারেন।

4762 views Answered

তবু গ্রামীণ জীবন অনেক ভালো লাগে।

4762 views Answered

Related Questions

Next steps