আমি ক্রিকেটার হতে হলে কি করতে হবে?

আমার বয়স 15।আমি 10 শ্রেনীতে পডি । তেমন খেলা পারিনা।কিন্তু আমার ক্রিকেটের অনেক ইচ্ছা ।এখন আমি কি করব ।
2982 views

4 Answers

আপনি ভাল দেখে একটি ক্রিকেট কোচিংয়ে ভর্তি হতে পারেন।এবং ক্লাবের হয়ে খেলতে পারেন।উন্নতি করলে সবার চোখে পড়বেন।আবার BKSP আছে।সেখানের ভর্তির জন্য আগে ট্রায়াল দিতে হয়। আপনি যেহেতু খেলা একটু কম পারেন যে জন্য আগে কোচিং করেন।নিজের স্কিলের উন্নতি করেন।আর কঠোর পরিশ্রম,মনোবল রাখতে হবে।জেলা স্টেডিয়াম গুলোতে কোচ আছে,তারা প্রাক্টিস করায় এবং ভাল খেলোয়াড়দের হাইলাইট করতে সাহায্য করে।আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন।

2982 views Answered

আপনি লেখাপরার পাশাপাশি আপনার এলাকার যে কোন একটা ক্রিকেট টিম এ যোগদিন। তাদের সাথে খেলাধুলা করুন। মন সবসময় শক্ত রাখুন। চেষ্টা করে যান। খেলা দেখুন অনেক কিছু জানতে পারবেন।

2982 views Answered

প্রথমে বন্ধুদের সাথে মাঠে নিয়মিত ক্রিকেট খেলুন। আস্তে আস্তে আপনি খেলা শিখে যাবেন। এরপর এলাকার কোন ক্লাব থেকে ট্রেনিং নিতে পারেন। দক্ষ হয়ে উঠলে বিকেএসপিতে যোগ দিতে পারেন। তারপর আপনি একজন ক্রিকেটার হতে পারবেন।

2982 views Answered

আপনি বর্তমানে আশেপাশের ক্রিকেট ক্লাবে জয়েন করুন। অথবা ভালো কোনো ক্লাবেও জয়েন করতে পারেন। তারপর সেখানে খেলা চালিয়ে যান। লেখাপড়াও চালাতে হবে।  ক্লাবে খেলতে খেলতে অনুর্ধ্ব-১৯ বা অন কোনো দলে চান্স পেয়ে যেতে পারেন। এজন্য পার্ফরমেন্স ভালো থাকতে হবে এবং বিভিন্ন হান্টে অংশগ্রহণ করতে হবে। ইন্টারমিডিয়েট পর্যন্ত চান্স না পেলে বিকেএসপির ডিগ্রি বিভাগে আবেদন করতে পারবেন। তখন যদি বিকেএসপিতে চান্স পান তাহলে জাতীয় দলে হয়তো খেলার চান্স পেতে পারেন। তা নাহলে বিসিএল এবং বিপিএলে হয়তো খেলতে পারবেন।

2982 views Answered

Related Questions

ল্যরি কিং কে?
1 Answers 2515 Views

Next steps