5 Answers
আপনি আপনার মায়ের আপন ফুফাত বোনকে বিয়ে করতে পারবেন।তবে না করাই ভালো কারন সমাজ তাকে অন্য দৃষ্টিতে দেখবে।অনেক হালাল বস্তু আছে যেগুলো হালাল হওয়া সত্বেও করতে নেই।
হাদিস অনুসারে পারবেন না। যাদের বিবাহ করা হরাম- আল্লাহ তাআলা ঘোষণা করেন- তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের ১. মাতা, ২. তোমাদের কন্যা, ৩. তোমাদের বোন, ৪. তোমাদের ফুফু, ৫. তোমাদের খালা, ৬. ভ্রাতৃকণ্যা; ৭. ভগিনীকণ্যা, ৮.তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, ৯. তোমাদের দুধ-বোন, ১০. তোমাদের স্ত্রীদের মাতা।
জী, আপনি আপনার মায়ের আপন ফুফাতো বোন কে বিয়ে করতে পারবেন তাতে শরীয়তে কোন নিষেধ নাই। ইসলামি শরিয়ত অনুযায়ী মায়ের ফুপাতো বোন মাহরাম ব্যক্তির মধ্যো পড়ে না কাজেই বিবাহ জায়েজ।
আপনি আপনার মায়ের আপন ফুপাতো বোনকে বিয়ে করতে পারবেন। যদিও তিনি আপনার সম্পর্কে খালা হন, কিন্তু আপন খালা তো নন। ইসলাম আপন খালাকে কিংবা দুধ খালাকে বিবাহ হারাম করেছে। অন্য দূর সম্পর্কের খালাকে হারাম করেনি।
দেখুন পবিত্র কুরআনের সূরা নিসার 23 নং আয়াত।
| حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالاَتُكُمْ وَبَنَاتُ الأَخِ وَبَنَاتُ الأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللاَّتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَآئِكُمْ وَرَبَائِبُكُمُ اللاَّتِي فِي حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ اللاَّتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُواْ دَخَلْتُم بِهِنَّ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ وَحَلاَئِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلاَبِكُمْ وَأَن تَجْمَعُواْ بَيْنَ الأُخْتَيْنِ إَلاَّ مَا قَدْ سَلَفَ إِنَّ اللّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا |
23 |
| তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকণ্যা; ভগিনীকণ্যা তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা; কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাকরী, দয়ালু। | |
|
এই আয়াত অনুসারে যাদের বিয়ে করা হারাম তাদের পরিচয় দেয়া হল- যে সকল মহিলাকে বিয়ে করা চিরস্থায়ী ভাবেই নিষিদ্ধ তারা তিনপ্রকার, যথা:
1. বংশগত কারণে 2. দুগ্ধসম্পর্কের কারণে 3. বৈবাহিক সম্পর্কের কারণে 1. বংশগত কারণে যারা নিষিদ্ধ তারা হলেন- ১. মাতা ২. দাদী ৩. নানী ৪. নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে যত নিচেই যাক না কেন। ৫. আপন বোন, বৈমাত্রেয় বোন ও বৈপিত্রেয় বোন। ৬. নিজের ফুফু, পিতা, মাতা, দাদা, দাদী, নানা ও নানীর ফুফু। ৭. নিজের খালা, পিতা, মাতা, দাদা, দাদী, নানা ও নানীর খালা। ৮. আপন ভাই, বৈমাত্রেয় ভাই ও বৈপিত্রেয় ভাই ও তাদের অধঃতন ছেলেদের কন্যা। ৯. আপন বোন, বৈমাত্রেয় বোন ও বৈপিত্রেয় বোন ও তাদের অধঃতন মেয়েদের কন্যা। 2. দুধ সম্পর্কের কারণে যারা নিষিদ্ধ বংশগত কারণে যাদেরকে বিবাহ করা নিষিদ্ধ দুগ্ধ সম্বন্ধের কারণেও তারা নিষিদ্ধ। তবে, শর্ত হচ্ছে- দুই বছরের আগেই স্তন্য পান করা। দুই বছর বয়সের পর স্তন্য পান করলে স্তন্যদানকারীনির সঙ্গে তার দুগ্ধ সম্পর্ক সৃষ্টি হবে না। 3. বৈবাহিক সম্পর্কের কারণে যারা নিষিদ্ধ তারা হলেন- ১. পিতা, দাদা ও নানা (যতই উপরে যাক না কেন) যাদেরকে বিবাহ করেছেন। ২. কোন পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর দৈহিক সম্পর্ক স্থাপিত হোক বা না হোক উক্ত পুরুষের পুত্র-পোত্র বা প্রপোত্রের সঙ্গে মহিলার বিবাহ নিষিদ্ধ। ৩. কোন পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর দৈহিক সম্পর্ক স্থাপিত হোক বা না হোক উক্ত পুরুষের পিতা-দাদা বা নানার সঙ্গে মহিলার বিবাহ নিষিদ্ধ। ৪. শাশুড়ী। মহিলার সঙ্গে বিবাহ হলেই তার মাতা ও দাদী বা নানী হারাম হয়ে যাবে। দৈহিক সম্পর্ক স্থাপিত হোক বা না হোক। ৫. স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপিত হলেই তার কন্যা, তার পুত্রের কন্যা ইত্যদি হারাম হয়ে যাবে।
কিছু মহিলাকে সাময়িক ভাবে বিবাহ করা নিষেধ, কিছু শর্ত পূর্ণ হলে এদের বিয়ে করা যায়-
১. কোন মহিলাকে বিবাহ করলেই তার আপন বোন, ফুফু, খালাকে বিবাহ করা হারাম গণ্য হবে। তবে, তাকে যখন তালাক দিয়ে দেবে কিংবা, স্বামী মারা যাবে এবং সে ইদ্দত শেষ করবে, তখন তাকে সে বিবাহ করতে পারবে। ২. যে মহিলা অন্যের বিবাহাধীনে ছিল। তাকে স্বামী তালাক দিয়েছে কিংবা মারা গেছে এবং সে ইদ্দত পালন করছে; এমতাবস্থায় তাকে বিবাহ করা নিষিদ্ধ। ইদ্দত শেষ হয়ে গেলেই বিবাহ করতে পারবে।
এবার দেখে নিন। যেহেতু ফুপাত খালাকে বিয়ে করার ব্যাপারে নিষিদ্ধতা নেই, তাই আপনি আপনার মায়ের আপন ফুপাত বোনকে বিয়ে করতে পারবেন।
ধন্যবাদ।
তথ্যসূত্র--------- পবিত্র কুরআন ও উইকিপিডিয়া। |
|
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy