ভেরিকোসিল রোগ সম্পর্কে?

ভেরিকোসিল রোগ কি হোমিও চিকিৎসায় ভাল হয়।কারো যদি হোমিও চিকিৎসায় ভেরিকোসিল ভাল হয়।ডাক্তারের নাম,চেম্বার সহ সাজেস্ট করেন।
2611 views

1 Answers

অন্ডকোষ থেকে যে সকল শিরার মাধ্যমে রক্তপ্রবাহ অপেক্ষাকৃত বড় শিরায় ধাবিত হয় সেই শিরাগুলো বড় হয়ে মোটা হয়ে গিয়েই অন্ডথলিকে ফুলিয়ে তোলে এবং এর নামই ভেরিকোসিল। এ রোগ হলে রোগীর তেমন কোনো শারীরিক সমস্যা থাকেনাতবে সবসময় ঐ পাশের অন্ডথলিকে ভারী ভারী লাগে। আন্ডার অয়ার (Underwear) পরা না থাকলে এই অস্বস্তি আরো বাড়তে থাকে। ভেরিকোসিল হওয়া দিকে অন্ডথলিটি একটু বেশী ঝুলে থাকে এবং অস্বাভাবিক দেখায় দেখে অনেকে এই কারনেও চিকিৎসকের স্মরনাপন্ন হন। প্রতিরক্ষা বাহিনী বা পুলিশ বাহিনীতে চাকরি পেতেও অনেকে এর চিকিৎসা করাতে আসেন।

ভেরিকোসিল শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রেই বাম দিকে হয়। যদিও অনেকে দাবী করেন যে এ রোগে পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায় কিন্ত এখন পর্যন্ত এর স্বপক্ষে কোনো প্রকার প্রমান পাওয়া যায়নি। তবুও ভেরিকোসিল হলে চিকিৎসা করিয়ে নেয়াই উত্তম। এর একমাত্র চিকিৎসা হলো অপারেশন করে দায়ী শিরাগুলোকে তাদের গোড়ায় বেধে দেয়া। ইদানিং ল্যাপারোস্কোপি করেও এই অপারেশন করা হয় যার ফলে অপারেশনের পরে রোগীর শরীরে কাটা-ছেড়ার তেমন কোনো দাগ থাকেনা বললেই চলে। যে কোনো অভিজ্ঞ ল্যাপারোস্কপিক সার্জনই এই অপারেশন করতে পারেন।

2611 views Answered

Related Questions

Next steps