1 Answers

Dr Md Billal Hossain
ভিডিও কল এ রোগী দেখার সময়ঃ-
প্রতি দিন সকাল ৯টা থেকে দুপুর ১ টা ও বিকাল ৪ টা থেকে রাত ১২ টা চেম্বার এ রোগী দেখার সময়ঃ- .

ভেরিকোসিল সম্পর্কে বিস্তারিত প্রায় সবার মনেইআমাদের এমন একটা ধারনা কাজ করে যে অন্ডথলিতে একটা কিছু ফুলে উঠাটাই বোধহয় হার্নিয়া, আর হার্নিয়া যদি নাই হয় তবে তো সেটা হাইড্রোসিল হবেই। আসলে এ দুটোর বাইরে অন্য রোগেও অন্ডথলি ফুলে উঠতে পারে, তেমনই একটা রোগ হলো ভেরিকোসিল (Varicocele)। অন্ডকোষ থেকে যে সকল শিরার মাধ্যমে রক্তপ্রবাহ অপেক্ষাকৃত বড় শিরায় ধাবিত হয় সেই শিরাগুলো বড় হয়ে মোটা হয়ে গিয়েই অন্ডথলিকে ফুলিয়ে তোলে এবং এর নামই ভেরিকোসিল। এ রোগ হলে রোগীর তেমন কোনো শারীরিক সমস্যা থাকেনা, তবে সবসময় ঐ পাশের অন্ডথলিকে ভারী ভারী লাগে। আন্ডার অয়ার (Underwear) পরা না থাকলে এই অস্বস্তি আরো বাড়তে থাকে। ভেরিকোসিল হওয়া দিকে অন্ডথলিটি একটু বেশী ঝুলে থাকে এবং অস্বাভাবিক দেখায় দেখে অনেকে এই কারনেও চিকিৎসকের স্মরনাপন্ন হন। প্রতিরক্ষা বাহিনী বা পুলিশ বাহিনীতে চাকরি পেতেও অনেকে এর চিকিৎসা করাতে আসেন। ভেরিকোসিল শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রেই বাম দিকে হয়। যদিও অনেকে দাবী করেন যে এ রোগে পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায় কিন্ত এখন পর্যন্ত এর স্বপক্ষে কোনো প্রকার প্রমান পাওয়া যায়নি। তবুও ভেরিকোসিল হলে চিকিৎসা করিয়ে নেয়াই উত্তম। এর একমাত্র চিকিৎসা হলো অপারেশন করে দায়ী শিরাগুলোকে তাদের গোড়ায় বেধে দেয়া। ইদানিং ল্যাপারোস্কোপি করেও এই অপারেশন করা হয় যার ফলে অপারেশনের পরে রোগীর শরীরে কাটা-ছেড়ার তেমন কোনো দাগ থাকেনা বললেই চলে। যে কোনো অভিজ্ঞ ল্যাপারোস্কপিক সার্জনই এই অপারেশন করতে পারেন।

4463 views Answered

Related Questions

Next steps