অন লাইনে অর্থ উপার্জন করতে চাই?

প্লিজ কেউ ভুল তথ্য দিয়ে আমাকে ফাসাবেন না।ইউ টিউবে অনেক ভিডিও দেখেছি অনলাইনে কিভাবে ইনভেস্ট ছাড়া অর্থ উপার্জন করা যায়।কিন্তু বেশির ভাগ ভিডিও থেকে মানুষ প্রতারিত হচ্ছে।আসলেই কি অনলাইন থেকে অর্থ উপার্জন করা সম্ভব??যদি সম্ভব হয় তাহলে আমি কিভাবে পারবো। জানাবেন প্লিজ। বিদ্রুপঃ আমি একজন বেকার ছেলে। চাকুরী নামের সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে বড় ক্লান্ত হয়ে পরেছি।স্বজনদের কাছে হাত পাততে আর ভাল লাগেনা।যদি কেউ পকেট খরচের অর্থটা বের করার একটা পথ দেখান খুবই উপকৃত হবো।
2900 views

2 Answers

হ্যা উপার্জন করা যায়। কিন্তু তার জন্য আপনার কিছু দক্ষতা থাকার প্রয়োজন আছে। এবং এগুলো করতে আপনাকে সময় এবং পরিশ্রম দুটোই ব্যায় করতে হবে। সেই সাথে থাকতে হবে ধৈর্য্য। 

কিন্তু আপনার কি বিষয়ে কি ধরণের যোগ্যতা আছে সে ব্যাপারটা শেয়ার করেন নি। আপনি যদি কম্পিউটার এবং নেট ব্যবহারে দক্ষ হন তাহলেই আপনার পক্ষে কিছু করা সম্ভব। কিন্তু আপনার প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে আপনার পর্যাপ্ত জ্ঞান নেই এই বিষয়ে। আর অন্যদিকে আর্থিক সমস্যায় ও আছেন। 

তাই আমি জানিনা আপনার পক্ষে প্রশিক্ষণ নেওয়া সহজ হবে কিনা। অনলাইনে আয়ের প্রশিক্ষণ দেবার অনেক প্রতিষ্ঠান আছে। এর মধ্যে সবগুলো ভাল না। আপনি যদি ভাল একটা প্রতিষ্ঠান খুজে বের করতে পারেন তাহলে ওদের ওখানে কিছু টাকা ব্যায় করে হলেও আপনি প্রশিক্ষণ নিন। এসব প্রতিষ্ঠানেও কাজ করার ব্যবস্থা আছে। 


আর কি ধরণের কাজ করা যায় সে বিষয়ে এই লেখাটি দেখুন . . . 
2900 views Answered

ইনভেস্টমেন্ট ছাড়া ইনকাম করা যায়।কিন্তু এর জন্য কাজ করতে হয়।কাজ না করলে কেউ কাউকে টাকা দেবে না।আউটসোর্সিং করার ক্ষেত্রে বিভিন্ন ওয়েব সাইট (যেমন ফ্রিলেন্সার ডট কম) রয়েছে। এগুলোতে নিবন্ধিত হয়ে আপনাকে কাজ পেতে হবে।এই কাজগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য হল গ্র‍্যাফিক্স ডিজাইনিং, ওয়েব ডেভেলপিং ইত্যাদি। আপনি যদি কাজগুলো শিখে দক্ষতার সাথে করতে পারেন অবশ্যই ইনকাম করতে পারবেন।

2900 views Answered

Related Questions

Next steps