প্রেম করতে ভয় পাচ্ছে?
1 Answers
ভয় পাওয়াটাই স্বাভাবিক। কারণ সে জানে প্রেমে ব্যার্থ হবার যথেষ্ট সুযোগ রয়েছে। মেয়েরা চায় নিরাপত্তা আর নির্ভরতা। আর প্রেম করলে দুটোই নষ্ট হবার সম্ভাবনা থাকে। আর আপনিও জানেন ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত। তবে ভালোবাসার পরিমাণ মাত্রা ছাড়িয়ে গেলে তখন দুটো ছেলেমেয়ে ধরাকে সরা জ্ঞান করে থাকে। তখন আর তারা পরিণতি কি হবে সেটা ভেবে দেখে না। আর যদি ধর্মীয় দিক থেকে চিন্তা করি তাহলে প্রেম করার কোন বিধান ইসলামে নেই। বিয়ের পর বৌয়ের সাথে যতখুশি প্রেম করবেন কোন বাধা নেই। কিন্তু বিবাহ ব্যতীত কারো সাথে বিনা কারণে কথা বলারও অনুমতি নেই। কারণ একজন নারী ও পুরুষ একে অপরের কাছাকাছি এলে আকর্ষণ বোধ হওয়াটাই স্বাভাবিক। আপনাদের কার বয়স কত কে কি করেন সে ব্যাপারে বিস্তারিত বলেন নি। যদি উপযুক্ত বয়স হয়ে থাকে তবে আমি বলব তাকে বিয়ের প্রস্তাব দিন। আর না হয়ে থাকলে তার থেকে দূরে থাকুন আর ধৈর্য্য ধারণ করুন। কারণ আল্লাহ যা জানেন আপনি তা জানেন না। আশা করি ধৈর্য্য ধারণ করলে এর পুরষ্কার আল্লাহ আপনাকে দিবেন। ধন্যবাদ।