কেন বাঙ্গালিকে তাদের জাতিসত্তার পরিচয় তৈরি করতে হলো এবং কে তাদের উদ্দিপনা জাগিয়ে তুলেছিলেন?
আমি একটি সরকারি কর্মকান্ডে অংশ নিয়েছি। এই প্রশ্নটির উত্তর দিয়ে সাহায্য করুন। ছবিতে দেখানো জায়গাটির মধ্যে লেখার মতো উত্তর দিন।
1 Answers
পাকিস্তানিরা বাঙালি জাতিকে সবসময়ই বঞ্চিত রাখত, নির্যাতন করত। উন্নয়নের সবক্ষেত্রে বাঙালিদের অবদান থাকা সত্ত্বেও বাঙালির উন্নয়ন হচ্ছিল না। বাঙালিদের কোনো ক্ষেত্রে সঠিক সুবিধা দেওয়া হয় নি। এমনকি তাদের সংস্কৃতি থেকে আলাদাও রাখা হয়েছে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে আলাদা জাতি সেটা স্পষ্ট হয় শুরুতেই ১৯৫২ সালে। তারপরও বাঙালিরা মুখ বুযে সবই সহ্য করেছে। সবশেষে বিপুল পার্থক্যে ভোটে জয় লাভ করার পরও যখন বাঙালিদের হাতে সরকার ক্ষমতা দিতে টালবাহানা করতে থাকে তখন ৭ই মার্চের ভাষণের মাধ্যমে আমাদের ক্ষোভ ফুটিয়ে তুলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার প্রয়োজনীতা তিনিই অনুভব করেন এবং আমাদের জানিয়ে দেন। তারপরে আমরা কিছুই করিনি। পাকিস্তানিরাই যুদ্ধের সূচনা করেছে। তখন তো আর আমরা বসে থাকব না। আমরাও যুদ্ধ করেছি। এবং নিজেদের আলাদা পরিচয় অর্থাৎ স্বাধীনতা ছিনিয়ে এনেছি। আমার অদক্ষ হাতে লেখা। আপনি আরেকটু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy