কম্পিউটার প্রশিক্ষন সম্পর্কে?
3 Answers
Microsoft Word, Microsoft Xl, Microsoft power point, photo shop, grafies, Data entry মোটামুটি এগুলো শিখলেই হবে
বর্তমানে টিটিসিতে সরকারি ভাবে প্রশিক্ষন করায়। সেখানে ছয় বা তিন মাস মেয়াদি কোর্স সম্পন্ন করলে একটা সরকারি সার্টিফিকেট পাবেন। আর ওই টা দিয়েই আপনি যেকোনো চাকরিতে আবেদন করার সুযোগ পাবেন।সেখানে যেগুলো শেখানো হবে সেগুলোই চাকরির জন্য যথেষ্ট।
চাকরীর জন্য ব্যাসিক কাজ গুলো শিখলেই চলবে। আর পরবর্তীতে আপনি আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন। ব্যাসিক কাজ বলতে আপনাকে Office Package, Windows Maintenance এগুলো শেখা লাগবে। আর যদি সম্ভব হয় তাহলে টুকটাক ফটোশপের কাজ শিখে নিতে পারে। কারণ আপনার অফিসে মাঝে মধ্যে ছবি নিয়েও কাজ করা লাগতে পারে। আর কোথায় শিখবেন? এমন যায়গায় শিখবেন যেটা শুধুমাত্র ট্রেনিং সেন্টার না। সাথে সাথে কাজ ও করে এমন প্রতিষ্ঠানেই আপনাকে যেতে হবে। তাহলে শেখার সাথে সাথে অনুশীলন ও করতে পারবেন। আমি প্রায় ৭/৮ বছর ট্রেইনার হিসেবে কাজ করেছি। সেটাও আরও ৬ বছর আগের কথা। সেই অভিজ্ঞতা থেকে বলছি কম্পিউটার বিষয়ক অনেক প্রশ্নের উত্তর প্রোগ্রামের মধ্যেই দেওয়া থাকে। যখন আপনি কোন কমান্ড দিবেন কোন কমান্ড বাতিল করবেন তখন ডায়লগ বক্সে কি লেখা আছে সেটা ভালমত পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। মুখস্ত কোন কাজ করা থেকে বিরত থাকবেন। আর চাকরীর ক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেটের গুরুত্ব আছে। কিন্তু শেখার সময় আপনি সেটার কথা চিন্তা করবেন না। আগে ভাল কোন প্রতিষ্ঠান থেকে শিখুন। সার্টিফিকেটের ব্যবস্থা পরে করবেন। কারণ কাজ না শিখে সার্টিফিকেট নেবার কোন মানে হয়না। আর অফিসের কাজে চিঠিপত্রের জন্য MS Word টা ভাল মত শিখবেন। আর হিসাব করার জন্য Excel. ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy