সালাত সম্পর্কে জানতে চাই?
2 Answers
ভাই আপনি যদি জায়নামাজের দোয়া পাঠ না করেন তাহলে কোন সমস্যা হবেনা। কারন জায়নামাজের দোয়া পাঠ করা জরুরি নয়। কারন কুরাআন/হাদিসে জায়নামাযের দোয়া পড়তে কোনো জায়গায় আদেশ দেওয়া হয়নি। আর আপনার জন্য সবচেয়ে ভালো হবে, বুখারি শরীফ কিনে সেখান থেকে নামাজের নিয়মটা ভালভাবে জেনে নেওয়া। আর আমাদের সমাজে কিছু "নামাজ শিক্ষা" বই পাওয়া যায়। এখান থেকে নামায শিখে নামায আদায় করলে যে তা হবেনা, আমি তা বলছিনা। কিন্তু ঐসব বই থেকে "বুখারি শরিফে" যে নিয়ম দেওয়া আছে সেটা অবশ্যই বেশি যুক্তিযুক্ত। আর সেখানে আমাদের "রাসূল (সা)" এর নামাজের ধরন ভালভাবেই দেওয়া আছে। আর আরবিতে নামাযের নিয়ত পাঠ করাও জরুরি নয়। কারন আল্লাহ জানেন, যে আপনি কোন কারনে, কয় রাকাত, কোন ওয়াক্তের নামায আদায় করছেন।
- ইকামতের সময় ইকামতের বাক্যগুলো পাঠ করবেন।
- ইমাম সাহেব "আল্লাহু আকবার" বলার পর সানাহ পরেন, তখন আপনিও সানা পড়ে নিবেন।
- আর নিয়ত আলাদাভাবে করার কোন দরকার নেই।
নামাজের জন্য জায়নামাজের দোয়া পড়া জরুরী নয়।
আপনি ইমাম সাবের পরে তাকবীর বলে হাত বেদে, সানা পড়ুন।
আর নিয়ত মুখে করা জরুরী নয়। নামাজে দাড়ালেই নিয়ত হয়ে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy