ফেসবুক মেসেনজার নিয়ে প্রশ্ন?
ধরুন মোবাইলে একটি এফবি আইডি মেসেনজারে লগইন করা আছে। পুস নোটিফিকেশনও অন আছে। ইন্টারনেট লাইন ডাটা বা ওয়াইফাই দিয়ে অন করলাম। এখন মেসেনজারে কেউ মেসেজও করলো না। কোনো নোটিফিকেশনও আসলো না। আমিও মেসেনজার ও ব্রাউজারে প্রবেশ করলাম না।
প্রশ্ন হচ্ছে মেসেনজারে কি একটিভ দেখাবে ইন্টারনেট সংযোগ দেয়ার সাথেসাথেই ? ব্রাউজারেও কি তাই হবে? যদিও আমি কোনোটিতেই প্রবেশ করে নাই বা নোটিফিকেশন বা মেসেজ কিছুই আসে নাই।
2 Answers
আমি বিষয়টা ক্লিয়ার করি। যদি আপনার আইডি মেসেনজারে লগইন করা থাকে, তাহলে ইন্টারনেট সংযোগ দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভ দেখাবে। আর যদি শুধু ব্রাউজার এ লগইন করা থাকে, তাহলে ইন্টারনেট সংযোগ দিলে অ্যাক্টিভ দেখাবেনা। তবে যদি আপনার আইডি মেসেনজার এ লগইন করা থাকে এবং ইন্টারনেট সংযোগ দেওয়া থাকে, আর অন্য কেও যদি কোন ব্রাউজার থেকে অথবা মেসেনজার ব্যাবহার করতে থাকে, তখন সে আপনাকে অ্যাক্টিভ দেখবে। তবে যদি আপনার আইডি মেসেনজারে লগইন করা না থাকে, শুধু কোন ব্রাউজার এ লগইন করা থাকে, তাহলে যখন আপনি শুধু ব্রাউজার থেকে ফেসবুক ব্যাবহার করবেন, শুধুমাত্র তখনই আপনাকে অ্যাক্টিভ দেখাবে। মোটকথা মেসেনজারে লগইন করা অবস্থায় ইন্টারনেট সংযোগ দেওয়া থাকলে সব জায়গা থেকেই আপনাকে অ্যাক্টিভ দেখাবে। কিন্তু ব্রাউজারে এর ব্যতিক্রম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy