আমি ফেসবুকে একটি ভিডিও দিয়েছিলাম দেওয়ার পর এটি দেখাচ্ছে?
আমি ফেসবুক এ একটি ভিডিও দিয়েছিলাম দেওয়ার পর এটি দেখাচ্ছে।কোনো সমস্যা হবে কি। প্লিজ কেউ বলবেন
2 Answers
ভিডিওটা কিসের ছিল তা জানালে ভাল হত। আপনি কপিরাইট ভিডিও আপলোড করেছেন। তাই কপিরাইট দেখাচ্ছে, অর্থাৎ ভিডিওটি আপনার নয়। আর আপনার টাইমলাইনে আপনার তৈরি ভিডিও আপলোড করতে পারবেন, কোন গান বা মুভির ভিডিও আপনার টাইমলাইনে স্থান পাবে না। কারণ আপনার টাইমলাইনে আপনার ব্যাক্তিগত ছবি,ভিডিও ও স্ট্যাটাস গ্রহণযোগ্যতা পাবে। আপনি কোন পেজ বা গ্রুপে ভিডিওটি আপলোড দিয়ে দেখতে পারেন।
আসলে আপনি সিনেমার কোনো গান আপলোড করেছেন যাকিনা পূর্বে থেকে সিনেমা তৈরির সময় থেকে ইন্টারনেটে আছে এবং আপনি সেই গানই অর্থাৎ ডুপ্লিকেট গান আপনি আপলোড করেছেন ।1মিনিট 52 সেকেন্ডের সেই গানটির অডিও অর্থাৎ সাউন্ড সেই গানটি থেকে বাদ দেওয়া হয়েছে এখন আপনি নীচে দুটি অপশান পাবেন একটি post muted অর্থাৎ ঐ সাউন্ড বিহীন ভিডিও গানটি আপলোড করুণ আর একটি পাবেন restore audio অর্থাৎ সেই সাউন্ড পুনরায় ভিডিওতে যোগ করুন এবং আপনি এই restore audio অপশানে ক্লিক করে সেই ভিডিওটির সাউন্ড যুক্ত করে পোষ্ট করতে পারবেন । আমিও কয়েকদিন আগে অরিজিৎ সিং-এর গাওয়া একটি ভিডিও গান আপলোড করতে গিয়ে এমন হয়েছিল এবং আমি restore audio -র মাধ্যমে ভিডিওটির সাউন্ড ভিডিওতে যুক্ত করতে পেরেছি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy