কর্য চুক্তি পত্র সর্ম্পকৃত?
সকলের প্রতি কল্যাণ কামনা করে ও পরির্পূন সঠিক উত্তর পাবো আশা করে প্রশ্ন শুরু করছি। প্রশ্ন: সাধারন কাগজে কম্পিউটার কোম্পোজকৃত এমন কর্য চুক্তিনামা যদি লেখা হয়, যাতে কর্যদাতা ও কর্যগ্রহীতার নাম,ছবি,ভোটার আইডি/জন্ম নিবন্ধনের ফোটোকপি,রাজস্ব টিকেট,এবং উভয়ের স্বাক্ষর ও বৃদ্ধা আঙ্গুলের ছাপসহ সন্নিবেশিত করা হয়েছে এবং সেই চুক্তিনামায় বিভিন্ন র্শতবলির মাঝে একটি নীতি হলো "যদি কর্যগ্রহীতা চুক্তিপত্রে উল্লেখিত প্রতিশ্রুত পরিশোধিত সময়ে কর্য পরিশোধ না করে তাহলে কর্যদাতা এই চুক্তিপত্র দ্বারা আইনি ব্যবস্থা নিতে পারবে"।এখন আমার প্রশ্ন হলো যদি নিদিষ্ট সময়ে কর্যগ্রহিতা টাকা পরিশোধ না করে।তাহলে কি ঐ চুক্তিপত্র দ্বারা কোন প্রকার আইনি সহয়তা পাওয়া যাবে ? বিস্তারিত জানালে খুশি হবো। *বি.দ্র.:স্ট্যম্পে চুক্তি করলে তো হবেই কিন্ত এভাবে লেখার কারন হলো, নিজেদের পরিচিত লোকদের মাঝে সাধারন কর্য করার সময় স্ট্যম্প করা হয় না । তাই এভাবে .... !
1715 views