কোন কারকে কোন বিভক্তি?

'রোববার থেকেস্কুল বন্ধ' এবং 'রোববার স্কুল বন্ধ' কোন কারকে কোন বিভক্তি? অবশ্যই বুঝিয়ে দিতে হবে
3448 views

2 Answers

রোববার থেকে স্কুল বন্ধ/রোববার স্কুল বন্ধ--অপাদান কারকে ৫মী বিভক্তি।

কারণ যা থেকে কোনো কিছু গৃহীত,জাত,বিচ্যুত,আরম্ভ ইত্যাদি হয় তাকে অপাদান কারক বলে। এখানে রোববার থেকে স্কুল বন্ধ অর্থাৎ রোববার থেকে স্কুল বিচ্যুত হচ্ছে আর থেকে থাকলে ৫মী বিভক্তি হয়। এই কারণে এটি অপাদান কারকে ৫মী বিভক্তি।
3448 views Answered

প্রথমটা অপাদানে পঞ্চমী।

রোববার আরম্ভ বুঝিয়েছে তাই অপাদান। থেকে অর্থাৎ পঞ্চমী। 

দ্বিতীয়টা অধিকরণে শূন্য।

এখানে রবিবার কালাধিকরণ এবং কোনো বিভক্তি নেই। তাই শূন্য।

3448 views Answered

Related Questions

Next steps