4 Answers
রাষ্ট্র (ইংরেজি: State) বলতে এমন এক রাজনৈতিক সংগঠনকে বোঝায় যা কোন একটি ভৌগোলিক এলাকা ও তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে। রাষ্ট্র সাধারণত একগুচ্ছ প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে ওঠে। এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট ভৌগোলিক সীমার ভেতর বসবাসকারী সমাজের সদস্যদের শাসনের জন্য নিয়ম-কানুন তৈরি করে। যদিও একথা ঠিক যে রাষ্ট্র হিসেবে মর্যাদা পাওয়া না পাওয়া বহুলাংশে নির্ভর করে, রাষ্ট্র হিসেবে তার উপর প্রভাব রাখা ভিন্ন ভিন্ন রাষ্ট্রের স্বীকৃতির উপর।
ম্যাক্স ওয়েবারের প্রভাববিস্তারী সঙ্গানুযায়ী রাষ্ট্র হচ্ছে এমন এক সংগঠন যা নির্দিষ্ট ভূখন্ডে আইনানুগ বলপ্রয়োগের সব মাধ্যমের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ রাখে, যাদের মধ্যে রয়েছে সশস্ত্রবাহিনী, নাগরিক, সমাজ, আমলাতন্ত্র, আদালত এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।
সাম্প্রতিককালে রাষ্ট্র গঠন প্রক্রিয়ার বিষয়ে মতভিন্নতার কারণে তাত্ত্বিক মহলে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে এই আলোচনাকে কেন্দ্র করে যে ঠিক কিভাবে একটি “সার্থক রাষ্ট্র” এর অভ্যুদয়কে সমর্থন করা যেতে পারে।
https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0
রাষ্ট্র বলতে এমন এক রাজনৈতিক সংগঠনকে বোঝায় যা কোন একটি ভৌগোলিক এলাকা ও তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে। রাষ্ট্র সাধারণত একগুচ্ছ প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে ওঠে।
রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ষোল শতকের বিখ্যাত ইতালীয় রাষ্ট্রচিন্তাবিদ ম্যাকিয়াভেলী। রাষ্ট্র শব্দটি অনেক ক্ষেত্রে সরকার, সমাজ, জাতি, দেশ ইত্যাদির সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। বর্তমানে যেকোনো দেশেই রাষ্ট্র সর্বপ্রধান রাজনৈতিক সংগঠন।
গ্রীক দার্শনিক এরিস্টটল এর মতে, রাষ্ট্র হলো কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন।
মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন এর মতে, রাষ্ট্র হচ্ছে আইনের প্রয়োজনে নির্দিষ্ট ভূখণ্ডে সংগঠিত একটি জনসমাজ।
অধ্যাপক ম্যাকাইভার এর মতে, রাষ্ট্র এমন একটি সংঘ যা সরকার ঘোষিত আইন অনুসারে কাজ করে।
অধ্যাপক গার্নার বলেন, রাষ্ট্র হলো এমন একটি জনসমাজ যা সংখ্যায় অল্পাধিক বা বিপুল এবং কোনো নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে স্বাধীন বা প্রায় স্বাধীন এবং যার একটি সংগঠিত সরকার রয়েছে, যার প্রতি অধিকাংশ অধিবাসী স্বাভাবিকভাবে অনুগত।
অতএব বলা যায়, রাষ্ট্র হলো এমন একটি ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান যার নিজস্ব ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা রয়েছে এবং যার অধিবাসীরা একটি সংগঠিত সরকার গঠন করে স্বাধীনভাবে বসবাস করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy