1 Answers

অ্যালকিন যৌগগুলোর গঠন লক্ষ্য করলে দেখা যায়, কার্বন-কার্বন বন্ধনটি (>C=C<)একটি সিগমা অন্যটি পাই বন্ধন দ্বারা তৈরি।পাই বন্ধন খুবই দূর্বল।রাসায়নিক বিক্রিয়ায় পাই বন্ধন ভেঙ্গে গেলে কার্বন-কার্বন বন্ধনের একটি কার্বনের মাথায় ধনাত্নক অপর কার্বনটি ঋনাত্নক প্রান্তের সৃষ্টি হয়।এই অস্থিতিশীল অবস্থা (T.S.)খুবই সল্প সময়ের জন্য। পরবর্তী ধাপে,কার্বনের (+) প্রান্তে ঋনাত্নক(-) কোন আয়ন এসে যুক্ত হয়।অপর কার্বন(-)প্রান্তে ধনাত্নক কোন আয়ন যুক্ত হয়।ফলে নতুন যৌগের সৃষ্টি হয়।

অ্যালকাইনের ত্রি-বন্ধনে দুটি পাই বন্ধন ভেঙ্গে যায় এবং কার্বন-কার্বন বন্ধনে দুটি করে হাত খালি হয় এবং দুটি আয়ন এসে যুক্ত হয়।

আমরা জানি, যুত বা সংযোজন বিক্রিয়া মানেই, এক বা একাধিক মৌল বা যৌগ যুক্ত হওয়া। 

সুতরাং, অ্যালকিন বা অ্যালকাইন যৌগগুলো যুত বা সংযোজন বিক্রিয়া দেয়।

3128 views Answered

Related Questions

Next steps