নামাজে সিজদা থেকে উঠে বসে এক পা খাড়া করে না বসলে কী সমস্যা রয়েছে?
আমি নামাযে সিজদা থেকে উঠে পা খাড়া করে রাখতে পারি না।খুব কষ্ট হয়,মনে হয় পা ভেঙ্গে যাচ্ছে।এখন আমি যদি খাড়া করে না রাখি কোন সমস্যা হবে।
3112 views
2 Answers
শারিরীক কোনো ওজর থাকলে কোনো ক্ষতি নেই.. অন্যথায় ওভাবে বসা উচিত.. কেননা এটা কোটি কোটি মুফতি আলেমের মতে সঠিক মত...
3112 views
Answered
নামাজের সঠিক পদ্ধতি অনুযায়ী সিজদাহ থেকে উঠে বসার সঠিক নিয়ম হচ্ছে, ডান পা খাড়া করে পায়ের আঙ্গুল গুলোকে কিবলা মুখী করে রাখা এবং বাম পা বিছিয়ে তার উপর বসা ।
(সংগ্রহীত : নামাজের আহকাম বই ।)
ব্যক্তিগত মতামত: যদিনা অসম্ভব হয় এভাবে বসা তবে এভাবে বসা বাদ দেয়া উচিত নয় ।
প্রথমে আমারও এমন হত, কষ্ট লাগতো । প্রতিদিন নিয়ম করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সময় উক্ত নিয়ম অনুযায়ী বসার চেষ্টা করুন । ইনশাআল্লাহ দ্রুতই আপনি সঠিক নিয়মে বসে নামাজ আদায় করতে পারবেন।
3112 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy