পুকুরে মাছের গা পচে যাচ্ছ?

পুকুরের মাছের গা পচে যাচ্ছে । গা তে ঘা হয়েছে কেন? এর চিকিৎসা কি এবং ঔ মাছগুলো কি খাওয়া যাবে? বাকী মাছ যেগুলো ভালো আছে সেগুলো কি খাওয়া যাবে?
2815 views

1 Answers

মাছের রোগবালাই প্রতিরোধের জন্য যেসব ব্যবস্থা নেয়া প্রয়োজন তা হলো 
১. পুকুরের পরিবেশ ও পানির গুণাগুণ ঠিক রাখা, 
২. জলজ আগাছামুক্ত রাখা, 
৩. পুকুরে পর্যাপ্ত সূর্যের আলো পড়ার ব্যবস্থা করা, 
৪. অনাকাক্সিক্ষত জলজপ্রাণী অপসারণ করা, 
৫. অতিরিক্ত কাদা সরানো, 
৬. দুই-তিন বছর পর পর পুকুর শুকানো, 
৭. চুন প্রয়োগ করা, 
৮. মাছের স্বাস্থ্য পরীক্ষা করা, 
৯. প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করা, 
১০. হররা টানা, 
১১. পাখি বসতে না দেয়া, 
১২. জাল শোধন করে ব্যবহার করা, 
১৩. রোগাক্রান্ত মাছ অপসারণ করা, 
১৪. সব সময় ঢেউয়ের ব্যবস্থা করা। যদি সমস্যা প্রকট হয়, তাহলে দ্রুত একজন স্পেশালিষ্ট এর সাথে যোগাযোগ করুন।
2815 views Answered

Next steps