নাপাক কাপড় তিন বার ধোয়া কি সুন্নাতআমি যদি পুকুরে কাপড় ধৌত করি তাহলেও কি তিনবার ধৌত করতে হবেএকবার ধৌত করলে কি কাপড় পাক হবে না?
2 Answers
তিনবার ধোলাই করা সুন্নত তবে আপনি যদি মনে করেন কাপরটি একবারেই পাক হয়েছে তাহলে পাক হবে। তবে তিনবার ধোলাই করাটা উত্তম।
গাঢ় নাজাছাত (যা দেখা যায় যেমন : পায়খানা, রক্ত) শরীর বা কাপড়ে লাগলে তা পাক করার নিয়ম হল নাজাছাতকে এমনভাবে ধৌত করবে যেন দাগ না থাকে। একবার বা দুইবার ধোয়ায় দাগ চলে গেলেও পাক হয়ে যাবে তবে তিনবার ধোয়া মোস্তাহাব। তিনবার ধোয়া সত্ত্বেও এবং নাজাছাত চলে গিয়ে পরিষ্কার হয়ে যাওয়া সত্ত্বেও যদি কিছু দাগ বা দুর্গন্ধ থেকে যায় তাতে কোন দোষ নেই, সাবান প্রভৃতি লাগিয়ে দাগ বা দুর্গন্ধ দূর করা ওয়াজিব নয়। * পানির মত তরল নাজাছাত শরীর বাঁ কাপড়ে লাগালে তা পাক করার নিয়ম হল তিনবার ধৌত করা এবং প্রত্যেক বাঁ কাপড় ভাল করে নিংড়ানো তৃতীয়বার খুব জোরে নিংড়াতে হবে । ভালমত না নিংড়ালে কাপড় পাক হবে না । * কাপড় বা শরীর গাঢ় কিংবা তরল নাজাছাত লাগলে ধোয়া ব্যাতীত অন্য কোনো উপায় পাক করা যায় না । পানির দ্বারা ধুয়ে যেরূপ পাক করা যায় তদ্রূপ পানির ন্যায় তরল এবং পাক (যেমনঃ গোলাপ জল , রস, সিরকা প্রভৃতি ) জিনিস দ্বারাও ধুয়ে পাক করা যায় । কিন্তু যেসব জিনিস তৈলাক্ত তা দ্বারা ধুলে পাক হবে না ; যেমন ঃ দুধ, ঘি , তেল ইত্যাদি ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy