Chemistry Olympiad-2018 এর একটি প্রশ্ন- দয়া করে উত্তর দিবেন?
তোমার শিক্ষক তোমাকে ১০০ বার নিজের নাম লিখতে বলেছেন। 100 বার নাম লেখার জন্য 50 gm গ্রাফাইট খরচ হয়েছে। এখন, একবার নিজের নাম লিখতে কতটি কার্বন পরমাণু লাগবে?
*** Marks: 10
2 Answers
১০০ বার লেখার জন্য খরচ ৫০ গ্রাম
১ বারের জন্য খরচ ৫০/১০০=০.৫ গ্রাম
যেহেতু গ্রাফাইট কার্বন দিয়ে তৈরি,এবং এর ভরসংখ্যা ১২,তাই
১২ গ্রাম কার্বনের মধ্যে থাকে এভোগেড্রো সংখ্যক অণু বা ৬.০২*১০^২৩ সংখ্যক অনু,
১ গ্রামে থাকে (৬.০২*১০^২৩)/১২ টি
০.৫ গ্রামে থাকে {০.৫*(৬.০২*১০^২৩)}/১২ টি
=২.৫০৯*১০^২২ টি অণু
যেহেতু গ্রাফাইটের একটি অণুতে একটি পরমাণু থাকে তাই এর পরমাণু সংখ্যাও এক হবে
গ্রাফাইট কার্বনের একটি রূপভেদ।।
1 বার নাম লেখার জন্য গ্রাফাইট খরচ হয়েছে0.5gm
0.5 gm গ্রাফাইটে কার্বন পরমানু আছে (0.5*6.023*10^23)/12টি= 2.51*10^22 টি