পেটে অনেক রকম সমস্যা। বিস্তারিত লিখেছি ভিতরে। প্লীজ কেউ সমাধান দিন?
আমার বয়স ৩৬,
১. গত তিনমাস যাবৎ আমার ক্ষুধা খুব কম লাগে। পেট সবসময় ভরা ভরা লাগে। তবে খেতে বসলে মোটামুটি ভালোই খেতে পারি। খাওয়ার পর পেটে বেশ অস্বস্তি হয়। পেট ফোলা ফোলা লাগে। তলপেটে মাঝে মাঝে সামান্য ব্যাথা হয়। পেটে প্রচুর গ্যাস হয়। ঢেকুর আর ফার্ট হয় প্রচুর।
২. কয়েকদিন আগে পায়খানা পাতলা হয়েছিল আবার কিছুদিন কষা হয়েছিল। এখন বেশ কয়েকদিন ধরে কষাই হচ্ছে। কষা বলতে, পায়খানা করার জন্য একটু জোরে চাপ দিতে হয়। পায়খানার রং কখনও হলুদ, কখনও বাদামী আবার কখনও হালকা সবুজ হয়।
৩. *পায়খানার সাথে রক্ত পরেনা। *ওজন তেমন কমেনি(১ কেজি এদিক ওদিক হয়েছে।) *ঘুম ভেঙে পায়খানার বেগ হয়না। *বমি বমি ভাব খুব কম হয়। বমি হয়না। * ডিপ কালো পায়খানা হয়না।
৪. সন্ধার পর শরীর গরম থাকে তবে জ্বর আসেনা। সকালে ৯৭/৯৮ থাকে। সন্ধায় ৯৮.৬/৯৮.৮ এর মধ্যে থাকে ১ মিনিটে। ভোরের দিকে শরীর আবার নরমাল হয়ে যায়।
৫. মাঝে মাঝেই মনে হয় গলা পর্যন্ত খাবারে ভরা, পেট খালি থাকলেও। এটা কি এসিড রিফ্লেক্সের কারনে হচ্ছে?
২ জন মেডিসিন ডাক্তার দেখায়েছি। তারা রক্ত আর লিভারের কিছু টেস্ট করায়েছিল। ৫-৬ মাস আগে ফ্যাটি লিভার ছিল। তবে ঔষধ খেয়ে ভালো হয়ে গেছে। ডাক্তাররা বলছে তেমন কিছু হয়নি। একজন ডাক্তার বললেন আইবিএস হয়েছে। কয়েকটা ঔষধও দিয়েছিলেন। তবে অবস্থার এখনও তেমন উন্নতি হয়নি।
আমি খুব ভয়ে আছি, বুঝতে পারছিনা কি হলো? আপনারাই কোন উপদেষ দেন প্লীজ।
1 Answers
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy