1 Answers

শুধু একারণে সন্তান হতে সমস্যা হয় না। প্রজনন ক্ষমতা না থাকলেই কেবল সন্তান ধারণ সম্ভব হয় না। মাসিক অনিয়মিত হওয়ার কারণে সাধারণত প্রজনন ক্ষমতায় সমস্যা হয় না। তবে তিন চার মাস পরপর মাসিক হলে মাসিকের সময় প্রচুর পরিমাণে রক্ত যেতে পারে। মাসিক নিয়মিত হওয়ার জন্য সঠিক ওজন, পুষ্টি, স্বাস্থ্য, আবহাওয়া ও ভেতরে অনেক হরমোন নিঃসৃত গ্রন্থির কারণে এ রকম হতে পারে। হরমোন নিঃসৃত গ্রন্থিগুলো হলো­ থাইরয়েড, অ্যাডরেনাল। অনেক রোগ যেমন ডায়াবেটিস, উচ্চরক্ত চাপ, যক্ষ্মার কারণে হতে পারে। এ ছাড়া জরায়ুর নিজস্ব রোগ যেমন­ ফাইব্রয়েড, পিআইডি অ্যাডিনোমায়োসিস, অ্যান্ডোমেট্রিওসিস, পলিপ, ওভারির হরমোন নিঃসৃত টিউমার ও জরায়ু মুখের অসুখও দায়ী। অনেক সময় অনিয়মিত জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন, কপারটি ব্যবহার, ইনজেকশন নেয়া ও অ্যাবরশনজনিত কারণেও মাসিক অনিয়মিত হতে পারে।

2984 views Answered

Related Questions

Next steps