Symphony H250 এর রুট আনরুট প্রসঙ্গ?
আমি symphony H250 ব্যবহার করি। কিছু সুবিধাা পাওয়ার জন্য Kingroot এপস টির মাধ্যমে রুট করি। কিন্তু তারপরেই দেখা যায় বিপত্তি। আমার ফোনবুকে সেভ করা নাম্বার show করেনা। ( সব নাম্বার নয়, কিছু কিছু নাম্বার) দেখা যায় Kingroot এপস টি ইন্সটল করার পর Disable করা যায় কিন্ত Uninstall করা যায়না। Disable করার পরে Root chacker দিয়ে চেক দেয়ার পরে দেখা যায় সেটটি আর রুট করা নেই। কিন্তু তারপরও সেই সমস্যাটা (সেভ করা নাম্বার show না করা) থেকেই যাচ্ছে। প্রশ্ন হলো এটা কি রুট করার কারনে হয়েছে? Root chaker এ চেক করে দেখা যায় সেটটি আর রুট করা নেই। আসলেই কি সেট আনরুট হয়েছে? Kingroot এপসটি Disable না করে Uninstall করার কোনো পদ্ধতি আছে কি?
2 Answers
অনেক সময় কিং রুট আনস্টল করলেও মোবাইল রুট থেকে যায়। তাই আপনার super su থেকে আনরুট করতে হবে। super su এর সেটিং এ গিয়ে এবং Unroot mobile অপশনে গিয়ে মোবাইল আনরুট করুন। যদি কোনো সমস্যা হয় তবে মন্তব্য করুন। সবচেয়ে ভাল হবে মোবাইল ফ্লাস দিন