সিলিং ফ্যান না ঘুরার কারণ?

আমার ন্যাশনাল সিলিং ফ্যান টি কিনেছি 5 বছরও হয় নাই। এর মধ্যে একবার হঠাত্‍ ঘুরা বন্ধ হয়ে গেল। মেকার 600 টাকার বিনিময়ে সেরে দিল। বলল কয়েল পুড়ে গেছে। এর পর দুই বছর ভালই চলল। অনেক দিন হল ফ্যান খুলে রেখেছিলাম। গতকাল কানেকশন দিয়ে দেখি ফ্যান ঘুরে না। মাঝে মাঝে সুইচ অন করার পর একটু ঘুরতে চেয়ে থেমে যায়। কানেকশন চেক করে দেখেছি ঠিক আছে। তাহলে কী সমস্যা হইতে পারে ফ্যান টার?

5814 views

3 Answers

বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে ফ্যানটির বিয়ারিং জ্যাম হয়ে গেছে,যদি জ্যাম হয়ে থাকে তাহলে তা সারাতে হবে।তাছাড়াও আপনি ভাল একটি ক্যাপাসিটর লাগিয়ে দেখেন ঘুরতেও পারে।

5814 views Answered

ক্যাপাছিটারে সমস্যা হলে ফ্যান কম ঘুরে এবং আপনি একটি ক্যাপছিটার লাগাতে পারেন। ক্যাপছিটারের দামও কম।

5814 views Answered

সিলিং ফ্যানের না ঘুরার সম্ভব্য কারন গুলো হল :- ১. সংযোগ ভুল হতে পারে ২ ক্যাপাসিটর নষ্ট হয়ে যেতে পারে ৩ ফ্যানের মধ্যকার কয়েলটি পুড়ে যেতে পারে ৪ কয়েলের পাক সংখ্যা কম-বেশি হতে পারে ৫ বিয়ারিংটি জ্যাম হয়ে যেতে পারে ৬ রেগুলেটর নষ্ট হয়ে যেতে পারে প্রতিকার হিসাবে সংযোগ ,ক্যাপাসিটর ,কয়েল, বিয়ারিং ,রেগুলেটর চেক করতে হবে যদি সারানো যায় তাহলে সারাতে হবে নতুবা পাল্টে দিতে হবে ধন্যবাদ

5814 views Answered

Related Questions

Next steps