2 Answers

আপনি কালোজিরার তেল প্রতিদিন ২ চামচ সকাল সন্ধ্যা, চীনা বাদম, গাজর, মধু, যয়তুনের তেল, রসুন, খেজুর ইত্যাদি খাবার গুলো আপনার খাদ্য তালিকায় রাখুন। তাহলে আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ।

3124 views

আপনি নিচের খাবারগুলোর দিকে মনোযোগী হতে পারেন। সূত্র দৈনিক যুগান্তর (অনলাইন ভার্সন)

পানি: পানি শুধু প্রাণ বাঁচায় না। এটা আপনার উর্বরতা বৃদ্ধি করে। বেশি করে পানি খেলে আপনার বীর্যপাতের ভলিউম বৃদ্ধি হয়, যা স্বাস্থ্যসম্মত শুক্রাণুকে উৎসাহিত করে। 
  
কুমড়ো বীজ: কুমড়ো বীজে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, যা যৌন অঙ্গে রক্ত প্রবাহ উদ্দীপিত করতে সাহায্য করে। এগুলো কাঁচা খাওয়াই ভাল। কারণ রান্না বা প্রক্রিয়াজাত খাবার প্রয়োজনীয় পুষ্টি রোধ করে। এতেও প্রচুর পরিমাণে দস্তা আছে। 
  
ডাল: ডাল প্রাকৃতিক ফলিক অ্যাসিডের অন্যতম উৎস, যা একটি সুস্থ শুক্রাণুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। যে সব পুরুষের শরীরে কম ফোলেট থাকে তাদের শুক্রাণুর মধ্যে ক্রোমোসোমাল খুঁত (খুব কম বা খুব বেশি) হওয়ার আশংকা থাকে। 
  
ডালিম: ডালিম অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা রক্তের প্রবাহ বাড়ায়। এ ফলটি শুক্রাণুর মান উন্নত করে। এটা আপনার কামশক্তিও উন্নত করবে। 
  
ডার্ক চকলেট: এতে শুক্রাণুর গণনা এবং তার গতিশীলতা বৃদ্ধির জন্য দারুণ কাজ করে। এটি অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ। মনে রাখবেন যত কড়া চকলেট হবে, তত ভাল ফল পাওয়া যাবে।  
  
টাটকা ফল ও সবজি: এতে এ, বি, সি এবং ই ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়। ফলে এই ধরনের খাবার খেলে উর্বরতা বাড়ে। 
  
আখরোট: প্রতিদিন এক মুঠো আখরোট খেলে শুক্রাণুর উন্নত হয়। সেই সঙ্গে এর সক্রিয়তাও বাড়ে।

3124 views