1 Answers

পেটে আলসার বা পেপটিক আলসার এক ধরনের ঘা বা ক্ষত। সাধারণত পাকস্থলী, ইসোফেগাস ও ক্ষুদ্রান্ত্রের গাত্রে এসিডের কারণে এই ক্ষত হয়। এই স্বাস্থ্য সমস্যায় বহু মানুষ আক্রান্ত। পেপটিক আলসার তিন ধরনের- * গ্যাস্ট্রিক আলসার-যা পাকস্থলীর গাত্রে হয় * ইসোফেজিয়াল আলসার-যা ইসোফেগাস বা খাদ্যনালির ভেতরে গাত্রে হয় * ডিওডেনাল আলসার-ক্ষুদ্রান্ত্রের উপরিভাগে (যা ডিওডেনাম নামে পরিচিত) ক্ষত হয়। একক কোনো কারণে পেপটিক আলসার হয় না। যে কারণেই হোক না কেন, মূল ঘটনাটি হলো পাকস্থলী ও ডিওডেনামে পরিপাক রসের অসামঞ্জস্যতা বা ইমব্যালেন্স। বেশির ভাগ আলসারের অন্যতম বড় কারণ হেলিকোব্যাকটার পাইলোরি নামের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কারণে পাকস্থলীতে প্রদাহ ও ইনফেকশন হতে পারে। অ্যাসপিরিন, আইবুপ্রোফেনসহ ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন সেবন করা আরেকটি বড় কারণ। সাধারণত এসব ওষুধের সঙ্গে অ্যান্টি আলসারেন্ট বা আলসার প্রতিরোধী ওষুধ (রেনিটিডিন, ওমিপ্রাজল ইত্যাদি) সেবন করতে হয়।

2827 views Answered

Related Questions

Next steps