আমার বাবা মারা গেছেন। আমি এক বাপের একছেলে এবং আমার একটা বড় বোন আছে আর মা আছেন। আমাদের জমির পরিমান- 44 শতংশ। এখন জমি ভাগ করলে কে কতটুকু পাবো? যেমন মা কতটুকু ২/ বোন কতটুকু ৩/আমি কতটুকু ?
2748 views

1 Answers

আপনার প্রোফাইল অসম্পূর্ণ । বোঝা যাচ্ছে না আপনি মুসলিম না কি অন্য ধর্মাবলম্বী । 
মুসলিম হলে,,, সুরা নিসার 12 নং আয়াত অনুযায়ী আপনার বাবার ঋণ এবং অসিয়ত পূরণের পর আপনার মা পাবেন আপনার বাবার পরিত্যক্ত সম্পদের এক-অষ্টমাংশ । 
বাকি সম্পদ আপনি আপনার বোনের দ্বিগুণ পাবেন । পারসেন্টেজে হিসাব করলে আপনার মা পাবেন 12.5%, 
আপনার বোন পাবেন 29.17%  এবং আপনি পাবেন 58.33% 
অতএব, 
আপনার মা পাচ্ছেন 44 এর 12.5% = 5.5 শতাংশ 
আপনার বোন পাচ্ছেন 44 এর 29.17%= 12.83 শতাংশ 
আপনি পাচ্ছেন 44 এর 58.33%= 25.67 শতাংশ ।
2748 views

Related Questions