মুখে লেবু দিয়ে ব্রণ ভালো হচ্ছে না কেনো?
আমার মুখে খুব ব্রণ হয়েছে তাই আমি রোজ একবার করে লেবু ঘোশি কিন্তু ভালো হচ্ছে না কেনো?
3041 views
1 Answers
সুধু লেবু দিলে ব্রন চলে যায় এটা কে বলেছে?
ব্রণ দূর করার কিছু উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
বরফ
বরফ দিয়ে ব্রণের চিকিৎসা শুরু করতে পারেন। বরফের ঠান্ডাভাব ব্রণ কমাতে সাহায্য করবে।
- প্রথমে ত্বককে ভালোভাবে পরিষ্কার করুন।
- একটি বরফের টুকরোকে পরিষ্কার কাপড় দিয়ে মুড়িয়ে কয়েক মিনিট ব্রণের ওপর রাখুন। বরফ সরাসরি ত্বকে লাগাবেন না।
- পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ব্যবহার করুন।
ডিমের সাদা অংশ
ডিমের ভিটামিন, এমাইনো এসিড, প্রোটিন ব্রণের ওপর কাজ করে। তবে এ ক্ষেত্রে কেবল ডিমের সাদা অংশটুকু ব্যবহার করবেন।
- মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন।
- দুটি ডিমের সাদা অংশ বের করে নিন।
- নরম ব্রাশ বা হাত দিয়ে ব্রণের মধ্যে সাদা অংশ লাগান।
- পাঁচ মিনিট অপেক্ষা করে আবার ডিমের সাদা অংশ দিন।
- কিছুক্ষণ রাখার পর মুখ ধুয়ে হালকা ধাঁচের কোনো ক্রিম ব্যবহার করুন।
পেঁপে
পেঁপে ব্রণ দূর করার উপাদান হিসেবে চমৎকার। এটি ত্বক থেকে বাড়তি তেল দূর করে এবং মুখের মৃত কোষ দূর করতে সাহায্য করে।
- পাঁচটি ছোট পেঁপের টুকরো ব্ল্যান্ড করুন।
- পেঁপের এই পেস্ট ব্রণের মধ্যে লাগান।
- ৩০ মিনিট এভাবে রাখার পর ধুয়ে ফেলুন।
3041 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy