মুখের ব্রণ?

আমি প্রায় ১বছর যাবত ব্রণ এর সমস্যায় ভুগছি ব্রণে মুখ ভরে গেছে খুব খারাপ দেখা যায় একটা ব্রণ কমেতো ২টা উঠে কিছুতেই কমছে না সেজন্য আমি মুখে *ফ্রেসলুক***160tk মলম/জেল ব্যাবহার করছি কিন্তু এটা ব্যবহার করে আমার আরো নাজেহাল অবস্থা মুখের চামরা উঠে যাচ্ছে ত্বক খসখসে হয়ে যাওয়া সহ আগের চেয়ে আরো কালো হয়ে গেছি এখন এ সমস্যা থেকে মূক্তির উপায় যদি কেও দয়া করে বলেন তবে আমার খূব উপকার হবে
2877 views

3 Answers

মুখ পরিষ্কার করুন পন্ডস পিওর হোয়াইট কার্বনেটেড ফেসওয়াশ দিয়ে (দিনে ২-৩ বার), ব্রণের উপর লাগাতে পারেন মেডিপ্লাস মেডিকেটেড টুথপেস্ট বা পেপসোডেন্ট/কলগেট হার্বাল টুথপেস্ট, রাতে লাগিয়ে সকালে উঠে ধুরে ফেলুন নরমাল পানি দিয়ে, ওষুধের মধ্যে ব্যবহার করতে পারেন এরিস্টোফার্মার ক্লিনেক্স প্লাস লোশন/স্কয়ারের ইরোমাইসিন লোশন এর সাথে রেটিন এ ক্রিম বা স্কয়ারের ফোনা ক্রিম অথবা ইন্সেপ্টার টাজোস্কিন (এটি ত্বক বেশি শুষ্ক করে দেয় কিন্তু ব্রণের উপর কার্যকর, মাঝে মাঝে মুখের চামড়া হালকা উঠে যেতে পারে্ অনেক ডাক্তার স্যালিসাইলিক এসিড বা এজেলিক এসিডের ওষুধ দিয়ে থাকেন, তবে তা সবার জন্য উপযোগী হয় না, এই জন্য নিউট্রিজেনা একনেওয়াশ বা একনে এইড বা ক্লিন ও ক্লিয়ারের একনে রেঞ্জ ব্যবহার না করাই ভাল কারণ এগুলোতে স্যালিসাইলিক এসিড আছে, মেডিকেটেড ফেশওয়াশ ব্যবহার করতে চাইলে ভারতের আল্ট্রাসিল ব্যবহার করে দেখতে পারেন, তবে পন্ডস কার্বোনেটেড ফেশওয়াশও ভাল কাজ দেয়। অবশ্যই বাইরে গেলে সান্সক্রিন ব্যবহার করবেন, ভারতের বোররোপ্লাসের সান্সক্রিন ব্যবহার করতে পারেন (এটি তেমন তৈলাক্ত নয়), ওষুধ ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হয়ে গেলে জনসনস বেবি লোশন বা ডোভ হাইড্রেটিং লোশন মুখে দিতে পারেন, ভুলেও ত্বক ফর্সাকারী কোন ক্রিম মুখে দেবেন না, তাতে স্টেরয়েওডস থাকায় তা ব্রণের উপর খারাপ প্রভাব ফেলে, মুখে ক্রিম লাগাতে চাইলে টি ট্রি ওয়েল বা অ্যালো ভেরা বা ল্যাভেন্ডার সমৃদ্ধ ক্রিম দেওয়াটাই ভাল, এছাড়াও সকালে চিরতার পানি ও রাতে ইসবগুলের ভূষি খাবেন, প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা ঘুমাবেন, দুশ্চিন্তা দূরে সরিয়ে রাখবেন, দিনে ১২ গ্লাস পানি খেয়ে পেট পরিষ্কার রাখবেন, শাক-সবজি ও আঁশযুক্ত খাবার বেশি খাবেন, ক্ষতিকর চিনিযুক্ত খাবার যেমন সোডা পানীয় পরিহার করতে হবে, এর চেয়ে তাজা ফলের জুস খেতে পারেন, খাবার তালিকায় স্যূপ, টমেটো ও শশা রাখুন, ব্রণের জন্য অনেক হার্বাল ফেস প্যাক আছে, তবে ওগুলো আমার তেমন কাজে আসেনি, তবে শুনেছি দুধে হলুদের রস মিশিয়ে নিয়মিত খেলে তা ত্বক ভাল রাখে ও ব্রণ প্রতিহত করে, আর হ্যা সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করবেন, মনে রাখবেন ব্রণ একটা বয়সে চলে যায়, তবে সেটি না গেলে তা নিয়মিত অভ্যাসের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে, ব্রণ হল ডায়াবেটিসের মত যার প্রকৃত কোন সমাধান নেই তবে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য! আশা করি সাহায্য করতে পেরেছি, ভাল থাকবেন!

2877 views Answered

ব্রণ থেকে মুক্তির উপায় : কিছু নিয়ম অবলম্বন করলেই ব্রণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। অনেকের ধারণা, কোনো বিশেষ খাবার খেলেই ব্রণ হয়ে থাকে। আসলে এটি ঠিক নয়। কোনো খাবার খেলে যদি ব্রণের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তবে সে খাবারটি বাদ দিতে হবে। তবে প্রচুর ফলমূল ও পানি খেতে হবে। মুখে বেশি ব্রণ থাকলে রাসায়নিক কোনো উপাদান বা কসমেটিক ব্যবহার করা ঠিক নয়, যথাসম্ভব প্রাকৃতিক বা হারবাল জিনিস ব্যবহার করা ভালো কারণ এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বেশির ভাগ ব্রণ নিজস্ব পরীক্ষার মাধ্যমে সেরে ফেলা সম্ভব। ব্রণ হলে কী করবেন: দিনে দুই-তিনবার হালকা সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন। ব্রণে হাত লাগাবেন না। তেল ছাড়া অর্থাৎ ওয়াটার বেসড মেকআপ ব্যবহার করবেন। মাথা খুশকিমুক্ত রাখার চেষ্টা করুন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং নিজের জন্য আলাদা তোয়ালে রাখুন। রাতে ঠিকমতো ঘুমানোর চেষ্টা করুন। মানসিক চাপ পরিহার করুন। প্রচুর পরিমাণে ফল, সবজি খান ও প্রচুর পানি পান করুন। কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করতে হবে। ঝাল-মশলাযুক্ত ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে। পুষ্টিহীনতায় ভুগলে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে।

2877 views Answered

আপনি মেলাট্রিম ক্রিম ব্যবহার করতে পারেন।এই ক্রিম আপনার মুখের ব্রন দুর করবে।এটা শুধু রাতে ব্যবহার করবেন।এটা ব্যবহারের সময় মুখে সাবান ব্যবহার করবেন না।এটা ব্যবহার করার সময় আপনার মুখ লাল বর্ন ধারন করবে।অনেক জ্বালা পোড়া করবে।কিন্তু ভয় পাবেন না।আপনার ৩ টা ক্রিম ব্যবহার করতে পারবেন।রোদে বা আগুনের কাছে যেতে পারবেন না।

2877 views Answered

Related Questions

Next steps