প্রোডাক্ট এর মেমো ও প্রোডাক্ট এ হেরফের হলে কি করবো?

আমি ল্যাব বানানোর জন্য গত সেপ্টেম্বর ২০১৬ হতে এপ্রিল ২০১৭ ধাপে ধাপে ৪ লক্ষ্য টাকার ডেস্কটপ কম্পিউটার ক্রয় করেছি। বিক্রেতা আমাকে বলেছিলো তাদের সকল প্রোডাক্ট নতুন। আর যেহেতু অনেকগুলো কম্পিউটারের বিষয় তাই আমি চেয়েছিলাম ওরা মাসে অন্তত ২ দিন এসে ল্যাব চেকআপ করে যাবে।

কিন্তু ওরা একদম ই ল্যাব চেকআপে আসে না। এ বিষয়ে সাদা কাগজে তাদের সাথে ওয়ারেন্টি সেবা চুক্তি করা ছিলো।

এদিকে অনেক কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় রিসেন্টলি জেনেছি ওরা র‌্যাম, হার্ডডিস্ক ও প্রসেসর রিকন্ডিশন / পুরাতন দিয়েছে। যা কেনার সময় সিপিইউ এর ভিতরে থাকে বলে চেক করা সম্ভব হয় নি।

ওরা জানিয়েছে,অামাকে যে কনফিগারেশনের প্রোডাক্ট দিয়েছে তা ১০ বছর আগে স্টক আউট হয়েছে মার্কেট থেকে। সব দোকানেই নাকি এভাবে প্রোডাক্ট বিক্রয় চলে। অার আমি নাকি এটি প্রমাণ করতে পারেবো না যে এগুলো পুরাতন প্রোডাক্ট।

অামার প্রশ্ন হচ্ছে ওদের ক্যাশ মেমোতে / বিক্রয় রশিদে পণ্যের নাম/ সিরিয়াল প্রভৃতি বলা থাকলেও এগুলো পুরাতন প্রোডাক্ট উল্লেখ করা হয় নি। আর এসব দোকানে অবাধে পুরাতন পণ্য যদি বিক্রয় হয় তবে তাদের দোকানের সাইনবোর্ড এ কেন তা উল্লেখ থাকবে না?

তাছাড়া পণ্য কেনার আগে তাদের কাছে আমরা যে কোটেশন নিয়েছিলাম সেখানে লিখিতভাবে বলা ছিলো রিকন্ডিশন প্রোডাক্ট থাকলে তা উল্লেখ করতে।

এমন অবস্থায় ভোক্তা অধিকার বা অন্য কোনো আইনে কি অামি প্রতিকার পেতে পারি?


1787 views

0 Answers

Related Questions

ল্যরি কিং কে?
1 Answers 2515 Views

Next steps