আমার মুখে অনেক অনেক ব্রন।কি করবো?

আমার মুখে অনেক ব্রন।টিপ দিলে সাদা সাদা ভাত বের হয়।কোনো ভাবে এটি কমে না।মন চায় এর জ্বালায় আত্মহত্যা করতে।তাই এর জন্য কি ধরনের মলম ও এয়েন্টিবাইটিক খেতে পারি???যার ফলে আমি সারাজীবন ভাল থাকবো।।।
3081 views

3 Answers

ব্রণ থেকে মুক্তির সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে সচেতনতা। যাহোক আমি আপনাকে ব্রণ নিরাময়ে কিছু ভেষজ পদ্ধতি পরামর্শ দেব। যা আপনি ঘরে বসেই করতে পারবেন। ১। ত্রিফলাঃ ব্রণ তাড়ানোর জন্য একটি কার্যকরী উপাদান হলো ত্রিফলা। এটি শুধু ব্রণের জন্য নয়, শরীরের আরো নানা সমস্যার সমাধান দেয়। পেটের সমস্যা, হজমের সমস্যার জন্য এটি খুবই উপকারি। সবচেয়ে ভালো ব্যাপার হলো রিস্ক নিয়ে রাসায়নিক উপাদান ব্যবহার না করে যদি ন্যাচারাল কিছু আপনার কাজে আসে তাহলে কেন আপনি ত্রিফলা ব্যবহার করবেন না? আর যদি সেই ন্যাচারাল কিছু খুব সহজেই পাওয়া যায় তাহলে তো কথাই নেই। ত্রিফলা বাজারে শুষ্ক ফলের মত অবস্থায় পাওয়া যায়। অনেক কম্পানি এটি কে নানা ভাবে প্রক্রিয়াজাত করেও বিক্রি করে। তবে সবচেয়ে নিরাপদ হবে যদি আপনি শুষ্ক ফল এর মত অবস্থায় ত্রিফলা ব্যবহার করেন। ত্রিফলা হল ৩ টি ফলের মিশ্রন। এতে থাকে আমলকি,হরিতকি,বিভিতকি। যেভাবে আপনি এটি ব্যবহার করবেন সেটি হল আপনাকে ত্রিফলার মিশ্রণের একটি অংশ(যাতে অন্তত ১ টি হরিতকি,১ টি বিভিতকি ও ২ টি আমলকি থাকে) গুড়া করে রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং সকালে খালি পেটে রস টি ছেকে খেয়ে নিতে হবে।খাওয়ার পর অন্তত ১০ মিনিট অপেক্ষা করতে হবে নাস্তা করার জন্য। এভাবে যদি আপনি টানা ৩ মাস প্রতিদিন খেতে পারেন তাহলে দেখবেন ব্রণ আর আপনার দিকে ফিরেও তাকাবে না। তখন নিজের পরিস্কার ত্বক দেখলে আপনি নিজেই আপনার প্রেমে পড়ে যাবেন।

3081 views Answered

আপনি ব্রনের জন্য কিছু ক্রিম ব্যাবহার করে দেখতে পারেন।যেমন ১=Nilac/Trinon/Trena/Retin-A দিনে ২বার লাগাবেন, ব্রনের উপর হালকা ভাবে ৫-৮ সপ্তাহ ।

3081 views Answered

ভাই,অাপনি ভিকো ক্রিম টা ব্যবহার করতে পারেন।image

3081 views Answered

Related Questions

Next steps