1 Answers
অনার্স এবং ডিগ্রীর মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান ।
অনার্স হচ্ছে স্নাতক সম্মান আর ডিগ্রি হচ্ছে শুধু স্নাতক ।
অনার্স ৪ বছর মেয়াদি এবং ডিগ্রি ৩ বছর মেয়াদি ।
অনার্সে মূলত যেকোন এক বিষয়ের উপর খুঁটিনাটি
পড়ানো হয় থাকে তাই তারা ওই বিষয়ের উপর
দক্ষ হয়ে গড়ে উঠে ।
আর ডিগ্রি আলাদাভাবে কয়েকটি বিষয়ের কিছু কিছু
অংশ পড়ানো হয় ।
তাই ডিগ্রীর ছাত্রছাত্রীরা পঠিত কয়েকটি বিষয় সম্পর্কে
কিছু কিছু জ্ঞান লাভ করতে পারে ।
সার্টিফিকেটের মান ডিগ্রীর চাইতে অনার্সের টার বেশি ।
মাস্টার্স হচ্ছে ডিগ্রি করার পর ২ বছর মেয়াদি একটা
কোর্স এবং অনার্স করার পর ১ বছর মেয়াদি একটা
কোর্স যাকে স্নাতকোত্তর বলা হয় ।
চাকরির ক্ষেত্রে অনার্স সম্পর্ন কারীদের সরাসরি অনেক
ব্যাংক বা কোম্পানিতে চাকরিতে নিয়োগ দিয়ে থাকে
কিন্তু ডিগ্রি সম্পর্ন কারীরা মাস্টার্স সম্পর্ন না করলে নিয়োগ দেয়া
হয়না ।
অনার্স শেষ করে সরাসরি বিসিএস দেয়া যায় কিন্তু
ডিগ্রি করে মাস্টার্স না করলে বিসিএস দেয়া যায়না ।
তবে ডিগ্রি করে মাস্টার্স করলে উভয়ের মান এবং
অগ্রাধিকার সমান হয়ে যায় ।
এমনকি অনেক সময় বা এখনো অনেক ছাত্রছাত্রী
আছে যারা ডিগ্রি শেষ করে মাস্টার্স করে মেধা বা
রেজাল্টে অনার্স এবং মাস্টার্স কারীদের চাইতে অনেক
এগিয়ে এবং ভালো প্রতিষ্ঠানে বা সরকারি জব করছে ।
যেখানে অনেক অনার্সের ছাত্র ছাত্রী চাকরির জন্য
হন্যে হয়ে গুড়ে বেরোচ্ছে ।
এইতো ২০১২ সালে বিসিএস পরীক্ষার একজন
সারাদেশ ব্যাপী প্রথম স্থান অধিকার করেছিলেন ।
সেও কিন্তু একজন ডিগ্রীর ছাত্রই ।
মোট কথা আপনি যেখানেই থাকেন না কেন ।
মেধা এবং যোগ্যতা দিয়ে ভালো কিছু দেখাতে পারলে
প্রত্যেকটা শিক্ষা শাখাই ভালো ।
আশা করি সব কিছু বুঝতে পেরেছেন ।
5271 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy