বিস্ময়ে সমৃদ্ধকরণ কাজ করতে নিজেকে অবহিত
রাখুন। বিস্ময়ের নীতিমালা গুলো মেনে চলুন।
আপনাকে যে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে তার
যথাযথ ব্যাবহার করুন। কোনো প্রশ্নে ভুল বানান
থাকলে সম্পাদনা করে সঠিক করুন, প্রয়োজন
হলে বিভাগ পরিবর্তন করুন। ভালো উত্তরে ভোট
দিন। ভুল উত্তরে মন্তব্য করে উত্তর দাতাকে
অবহিত করুন। নিজে সর্বদা দায়িত্বশীলতার সাথে
প্রশ্ন-উত্তর,বানানের জন্য মার্জিত ভাষা ও যথার্থ
বানানে লিখুন/লিখবেন।
বিস্ময় আপনাকে বিশেষ সদস্য করবে কেন
কেন তার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বিস্ময়ে
নিস্বার্থে মানুষের উপকারের জন্য নিজেকে সব সময়
সমৃদ্ধকরণ কাজে লিপ্ত রাখবেন..এভাবেই আপনি বিস্ময়ে জনপ্রিয়/ভালো/ বিশেষ সদস্য হতে পারবেন।
আরোও কিছু টিপস.
বিস্ময় অ্যানসারে প্রশাসনে কাজ করতে হলে কিছু নীতিমালা মেনে চলতে হবে।তাহলে বিশেষ সদস্যে পদোন্নতি করতে পারবেনঃ
১.অনলাইনে বেশি বেশি সময় দিতে হবে বিস্ময়ের কার্যক্রমের সাথে।
২.সব সময় মানসম্মত, ইউনিক উত্তর দিতে হবে।
৩.কারও উত্তরে ভূল থাকলে যাচাই করে উত্তরদাতাকে অবহিত করে দিতে হবে।
৪.শুধু পয়েন্ট অর্জন করার নেশা বাদ দিতে হবে।
৫.কারও প্রশ্ন উত্তরে বানান ভূল থাকলে সম্পাদনা করে সঠিক করে দিতে হবে।
৬.ভাল প্রশ্ন উত্তর গুলো সামাজিক সাইট সহ বিভিন্ন স্থানে শেয়ার করতে পারেন।
৭.বিস্ময়ের নীতিমালা মেনে চলতে হবে।
৮.এক সাথে কমপক্ষে ৩ মাস বিস্ময়ের সাথে থাকতে হবে।বিশেষ সদস্য হওয়ার জন্য পয়েন্ট কোনো ফ্যাক্ট নাঅর্থাৎ পয়েন্ট কোনো ভুমিকা রাখে না। ১০ হাজার পয়েন্টেও বিশেষ সদস্য হওয়া যাবে না।
উপরিউক্ত নিয়মগুলো ফলো করে ভাল পারফরম্যান্স দেখান। প্রশাসক চাইলে আপনাকে বিশেষ সদস্য করে নেওয়া হবে ।