ফেমিকন কীভাবে খায়?
ফেমিকনে যে ২৮ টি পিল থাকে। এখন আমার প্রশ্ন হলো দুটা. ১. এই ২৮ দিনের পিল গুলো, এগুলা কি কেবল ২৮ দিনের মধ্যে যেকোনো সময় সহবাসের জন্য? আরকি এক কথায় শুধু ২৮ দিনের ভিতরে জন্যই তো এই ২৮ টি ওষুধ?আর যদি ২০/২২ দিনের পর আর মিলন না করি তবুও কি পুরো ২৮ টিই খাওয়াতে হবে?
এরপরের মাস বা এক্সট্রা ফেমিকন পিল খাওয়া লাগবে না?
২. এরপর বলা হয়ে থাকে আবার নতুন করে প্যাক খাওয়া লাগে সেটা কি আবার পরের মাসের মিলনের জন্য নতুন আবার ২৮ টি?এ ব্যাপারে পুরোপুরি জানতে চাচ্ছি!
2 Answers
জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার নিয়ম
সাধারণত পিরিয়ডের প্রথম দিন থেকে পঞ্চম দিনের মধ্যে যে কোনও দিন পিল খাওয়া শুরু করা যেতে পারে। প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর নির্দিষ্ট পিলটি খেতে হবে। পর পর ২১ দিন খেতে হবে। তারপর এক সপ্তাহ বন্ধ রেখে আবার নতুন প্যাকেট শুরু করতে হবে।
কোন একদিন ভুলে গেলে পরদিন দুটো পিল খেতে হবে। বর্তমানে বাজারে ২১ প্লাস ৭ ও ২৪ প্লাস ৪টি পিলেরও প্যাকেট পাওয়া যায়৷ এর সুবিধা হচ্ছে মনে রাখার বা ভুলে যাওয়ার কোন ব্যাপর থাকে না।
২৮ দিন পর পর নতুন প্যাকেট শুরু করলেই হল৷ বাচ্চা নিতে ইচ্ছুক নারীদের ক্ষেত্রে ৩-৪ মাস আগে থেকে পিল খাওয়া বন্ধ করে দিতে হয়।এক কথায় যতদিন পর্যন্ত আপনি বাচ্চা নিতে না চান তত দিন পর্যন্ত উপরের নিয়ম মানতে হবে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কোন ধরনের পিল খাওয়া উচিত তা ঠিক করে নেয়া ভালো। তাহলে নানা পার্শ্বপ্রতিক্রিয়া এড়ানো যায়।
1) 28 দিনের এই পিল গুলো খাওয়াকালীন
প্রতিদিন মিলন করলেও কোন অসুবিধা নেই
মিলন না করলেও খাওয়াতে হবে, কোন
অসুবিধা নেই নিরাপদ ঔষধ।
যতোদিন বাচ্ছা নিতে না চান ততদিন এই
পিল বিরতিহীন ভাবে খাবে, বন্ধ করা যাবেনা
2) এর পর মানে প্রথম প্যাক শেষ হলে
আরেক প্যাক শুরু করতে হবে।
নতুন করে আরো 28 টি, যতোদিন বাচ্ছা
নিতে না চান ততোদিন এভাবে চলবেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy