মেয়েদের সাধারন কত কত দিন পরপর মাসিক হয়?

মেয়েদের সাধারন কত দিন পর পর মাসিক হয়,মাসিক এর গননা কীভাবে করা হয়,,মাসিক এর দিন হতে পরবতী মাসিক,,নাকি মাসিক শেষের দিন থেকে পরবতী মাসিক পযনত,,,??


3185 views

2 Answers

পিরিয়ডের দিন থেকে (যেদিন শুরু হয়) সেদিন থেকে পরবর্তী মাসের ওই তারিখ পর্যন্ত, এভাবে মাসিক গণনা করা হয়। 

মেয়েদের সাধারণত ২৮-৩০ দিন পর পর মাসিক হয়। কিন্তু বয়সভেদে টাইম ফ্রেম বাড়া বা কমা অস্বাভাবিক নয়। 

3185 views Answered

নারীদের প্রজনন প্রক্রিয়ায় প্রভাবকারী একটি স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে মাসিক। ডিম্বাশয়, ডিম্বাশয় হতে বহির্গত হবার নালী (Fallopian tube), জরায়ু, এন্ডোমেট্রিয়াম (Endometrium) এবং যোনির সমন্বয়ে তৈরী প্রজনন অঙ্গ তলপেটে অবস্থিত। মাসিক চক্রের সময় শরীরের বিভিন্ন অংশ থেকে হরমোন নিঃসৃত হয়। এই হরমোনে আছে এসট্রোজেন এবং প্রজেসটেরোন যা শরীরকে গর্ভবস্থার জন্য তৈরি ও নিয়ন্ত্রণ করে। সাধারণত, প্রতি ২৮ দিন পরপর ডিম্বাশয় থেকে ডিম্বাণু নি:সৃত হয়, যা জরায়ুর দুই পাশের নালী (Fallopian tube) দিয়ে জরায়ুর মধ্যে প্রবেশ করে। গর্ভধারণ না করলে, অনিষিক্ত ডিম্বাণু এবং জরায়ুর আবরণ (এন্ডোমেট্রিয়াম) একত্রে প্রত্যেক চক্রে শরীর থেকে ঝরে যায়। একেই মাসিক তৈরী হওয়া বা রজ:স্রাব (Menstruation) বলা হয়।

3185 views Answered

Related Questions

Next steps