ইসলামের মতে এগুলো কি আল্লাহর
নির্দেশে যেকোন কারো হতে পারে  ।  আল্লাহর কাছে দোয়া
করলে কি নিজেকে এবং ছোট ভাই বোন দের কে কি এসব
কঠিন রোগ থেকে বাচানো যাবে ।  তাছাড়া ক্যান্সারের চিকিৎসার
জন্য অনেক টাকা প্রয়োজন ,  অনেক গরিব সন্তানের ও হয়ে
যায় যারা চিকিৎসা ও করাতে পারে না ।  আল্লাহ তাদের কে এই
রোগ দিয়ে এত কষ্ট দেন কেনো ? 
4328 views

2 Answers

এই পৃথিবীতে যা কিছু হয়ে তাকে সব আল্লাহর নির্দেশেই হয়। হতে পারে এই রোগটাও আল্লাহর নির্দেশেই হয়। আবার নিজেদের অসচেতন থাকার কারনেও হতে পারে। এইসব রোগ থেকে মুক্তি পেতে চাইলে আল্লাহর নিকট প্রার্থনা করলে আল্লাহ তা-আলা তার প্রাথনা কবুল করে। তাকে এই কঠিন রোগ থেকে চিরতরে মুক্তি দিতেও পারেন। সব তার ইচ্ছা।। আল্লাহ কেন এই রোগ দেয়, একজন মানুষের পক্ষে এটা বলা অসম্ভব। আর আল্লাহর বিরুদ্ধে যাওয়া ঠিক না।।।।।

4328 views

সৃষ্টিকর্তা কেনো  নিষ্পাপদের রোগাক্রান্ত করেন -এটি সকল ধর্মের বিরুদ্ধে নাস্তিকদের একটি কমন পয়েন্ট।

অন্যান্য ধর্ম কি বলে সেদিকে না যাই, ইসলাম ধর্মমতে রোগ-বালাই এবং বিপদআপদের মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা করেন। শুধু বিপদআপদ নয়, মানুষকে সুখী করার মাধ্যমেও পরীক্ষা করা হয়।

সন্তানসন্ততি দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়া পিতামাতার জন্য একটি পরীক্ষা। এসময় তাদের উচিত ধৈর্য সহকারে আল্লাহর নিকট প্রার্থনা করা, তাদের সন্তান যেনো আরোগ্যলাভ করে, তারা যেনো চিকিৎসার খরচ চালানোর সামর্থ্য বজায় রাখতে/অর্জন করতে পারে। এসময় অধৈর্য হয়ে আল্লাহর উপর ভরসা বা বিশ্বাস হারিয়ে ফেলা মানেই ইহকালীন পরীক্ষায় অকৃতকার্য হওয়া।

উক্ত সন্তান বালেগ অবস্থায় পৌঁছালে তখন ঐ অসুস্থতা তার পিতামাতার পাশাপাশি নিজের জন্যও একটি পরীক্ষা হয়ে দাঁড়াবে। এই অসুস্থতার মোকাবেলা করেও সে আল্লাহর উপর কতটুকু ভরসা রাখছে তার উপর নির্ভর করবে পাপ-পুণ্যের পরিমাণ। 

এখানে উল্লেখ্য যে, বিপদগ্রস্ত অবস্থায় যারা আল্লাহর উপর ভরসা রাখে, ইসলামিক নিয়মনীতি মেনে চলে, তাদের পুণ্যের পরিমাণ অন্যান্যদের তুলনায় অনেক বেশি হয়। পরকালে তাদের পুরষ্কারও হবে মহান। আর এটিই ইসলামের ফান্ডামেন্টাল বেসিস--  দুনিয়ার জীবন কিছুইনা, এটি শুধুই একটি পরীক্ষা ক্ষেত্র যার ফলাফলই নির্ধারণ করবে আখিরাতের অনাবিল সুখ কিংবা নিদারুণ কষ্ট।

আপনি অবশ্যই আল্লাহর নিকট দোয়া করতে পারেন আপনার ছোট ভাইবোন কিংবা অনাগত সন্তানসন্ততি যেনো এরকম রোগে আক্রান্ত না হয়, আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রক।

4328 views

Related Questions